‘অত্যন্ত খারাপ ব্যবহার…উনার কি যোগ্যতা আছে…’, সন্ধ্যা রায়কে নিয়ে বিস্ফোরক অভিনেত্রী অনামিকা সাহার

 অভিনেত্রী অনামিকা সাহা

পর্দায় পজেটিভ চরিত্রে অভিনয় মানেই বাস্তবে তিনি একজন ভালো মানুষ আবার অন্যদিকে পর্দায় নেগেটিভ চরিত্র মানেই তিনি ভালো মানুষ নন, এরকম ধারণা নিয়ে বসে থাকেন সকলে।। তবে টলিউড অভিনেত্রী অনামিকা সাহার ধারণা একেবারেই আলাদা। কারণ অতীতে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা থেকেই তার ব্যতিক্রমী মতামত।

অতীতে নাকি অভিনেত্রী সন্ধ্যা রায়ের থেকে খারাপ আচরণ পেয়েছেন অভিনেত্রী। পর্দায় যতই ভালো চরিত্রে অভিনয় করুক বাস্তবে আদতে তেমনটা নয় তিনি, এমনটাই বিস্ফোরক মন্তব্য অনামিকা সাহার।

এর আগে সেই নিয়ে মুখ খুলে তিনি নাকি কটাক্ষের শিকারও হয়েছেন। লোকে নাকি তার দিকেই আঙুল তুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা নিয়ে আবারও মুখ খোলেন অভিনেত্রী। অনামিকা সাহা বলেন, “সন্ধ্যা রায় কে নিয়ে আমি একবার যা ফেস করেছি, উনার থেকে অত্যন্ত খারাপ ব্যবহার পেয়ে ছিলাম বলে উল্লেখ করেছিলাম। আমাকে ট্রোলড হতে হয়েছিল।”

তিনি আরও বলেন, ” মহিলারা আমার উদ্দেশ্যে বলেছিল, “ইস অনামিকা সাহা কতবড় অভিনেত্রী? উনার কি যোগ্যতা আছে সন্ধ্যা রায়কে নিয়ে মন্তব্য করার? সন্ধ্যা রায়ের সমতুল্য কোনদিন হতে পারবে? সন্ধ্যা রায় আসলে সব সময় এত ভালো ভালো চরিত্র করেছেন, উনার ইমেজটাই খুব পজেটিভ। উনাকে খুব ভালো চোখে দেখেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি অনামিকা সাহা আমি খুব নেগেটিভ চরিত্রে অভিনয় করেছি। অনেক অন্যরকম চরিত্র করেছি। তাই লোকে হয়তো ভাবেন যে আমি খুব খারাপ।”

প্রসঙ্গত, অতীতে এক সাক্ষাৎকারে অনামিকা সাহার দাবি ছিল, সন্ধ্যা রায় দিনের পর দিন তাঁর উপর মানসিক ও দৈহিক অত্য়াচার করেছেন! তরুণ মজুমদারের জনপ্রিয় ছবি খেলার পুতুল-এর শুটিং ফ্লোরে সেই ঘটনা ঘটেছিল।