‘শুধু তোমারি জন্য’ ধারাবাহিকে ‘রাহুল’ চরিত্র থেকে সরে দাঁড়ালেন শুভ্রজিৎ! পরিবর্তে দেখা যেতে পারে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতাকে

শুভ্রজিৎ সাহা

টেলিপাড়ার চর্চায় সিলমোহর দিয়ে ‘শুধু তোমারি জন্য’ ধারাবাহিককে বিদায় জানালেন অভিনেতা শুভ্রজিৎ সাহা। তবে কোনো মান-অভিমান বা প্রযোজনা সংস্থার সঙ্গে সংঘাত নয়, এক প্রকার বাধ্য হয়েই নিজের সাধের চরিত্র ‘রাহুল’ থেকে সরে দাঁড়াতে হলো তাঁকে। চিকিৎসকদের কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক সপ্তাহ ধরে ভাঙা পা নিয়ে শুটিং চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা। কিন্তু শেষ রক্ষা হলো না। শরীর আর সঙ্গ না দেওয়ায় অত্যন্ত ভারী মনে শো ছাড়ার ঘোষণা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টে নিজের এই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন শুভ্রজিৎ। ধারাবাহিকের প্রথম দিন থেকেই শুভ্রজিৎ-এর সফরটা সহজ ছিল না। তবু সত্বেও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন শুভ্রজিৎ। অবশেষে কঠিন সিদ্ধান্ত নেন অভিনেতা।

এই ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, ধারাবাহিকে এবার কী হতে চলেছে। গল্প কি অন্য মোড় নেবে, নাকি আসবেন নতুন অভিনেতা? ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছে, রাহুল চরিত্রে নতুন মুখ হিসেবে অভিনেতা সায়ন বসুর নাম বিবেচনায় রয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। গল্পে নায়কের অনুপস্থিতিতে ধারাবাহিকের ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকেই এখন নজর দর্শকদের।

বাংলা সিরিয়ালে পরিচিত মুখ সায়ন বসু। অভিনেতাকে শেষবার দেখা গেছিল রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে। এর আগে দুই শালিক ধারাবাহিকেও অভিনয় করেছেন অভিনেতা। আগামীতে শুভ্রজিৎ এর জায়গায় নায়ক হিসাবে কি দর্শকের মন জয় করতে পারবেন সায়ন? এখন সেতাই দেখার পালা।

সায়ন বসু