ফের বড় দুঃসংবাদ! ইমন চক্রবর্তীর পরিবারে নেমে এলো শোকের ছায়া, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন গায়িকা

ইমন চক্রবর্তী

আগামী ২৯ শে আগস্ট আয়োজিত হতে চলেছে ‘পরম্পরা’। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন  ইমন সঙ্গীত অ্যাকাডেমির ১৫০-রও বেশি পড়ুয়া। দীর্ঘদিনের পরিশ্রমের প্রশিক্ষণ তুলে ধরবেন তারা। কিন্তু সেই আনন্দ আর আবেগের আবহের মাঝেই নেমে এলো খারাপ খবর। গত ২৬ শে আগস্ট ইমন চক্রবর্তীর পরিবারে নেমে এলো শোকের ছায়া।

গতকাল ইমন চক্রবর্তীর কাকা পরলোক গমন করেছেন। স্বাভাবিক ভাবেই কাকার প্রয়াণে ভেঙে পড়েছেন গায়িকা। আপাতত নিজেকে সামলে ওঠার চেষ্টা করছেন তিনি। কিছুদিন আগে সুরের জগতে এক প্রিয় দাদাকে হারিয়ে মন খারাপ ছিল গায়িকা। আর তারমাঝেই কাকার মৃত্যু যেন আরও নাড়িয়ে দিয়েছে।

কাকার চলে যাওয়ায় এতটাই শোকাহত ইমন, যে কাজের বিষয়ে ভাবার মতো পরিস্থতিতে তিনি এখন নেই। আপাতত কিছুটা সময় তিনি চাইছেন শোক সামলে ওঠার জন্য৷