শিশু চরিত্রে আর নয়! ৮ বছর পর এবার জলসার নায়ক হয়েই ফিরছেন ‘রাখি বন্ধন’-এর বন্ধন ওরফে সোহম বসু রায়চৌধুরী, বিপরীতে নায়িকা জি-বাংলার এই জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী

সোহম বসু রায়চৌধুরী

স্টার জলসার ‘রাখি বন্ধন’ সিরিয়ালের কথা মনে পড়ে? রাখি ও বন্ধন দুই খুদে শিল্পী তাদের অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছিলেন। ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সাফল্যের সাথে চলেছিল সেই মেগা ধারাবাহিক। যদিও ধারাবাহিকে মাঝে লিপ নিয়েছিল। ধারাবাহিকে লিপে বন্ধনের বড়বেলা চরিত্রে নতুন মুখ আনা হয়।

ধারাবাহিকে বন্ধন চরিত্রে অভিনয় করেছিলেন শিশু শিল্পী সোহম বসু রায়চৌধুরী। যদিও সে আর শিশু নেই, অনেকটাই বড় হয়ে গিয়েছে সোহম। বহুদিন পড়াশুনোর জন্য পর্দার আড়ালে ছিলেন। তবে কিছুদিন আগে একটি চ্যানেলে তাকে কাজে ফিরতে দেখা যায়।

তবে এবার ৮ বছর পর ফের স্টার জলসার হাত ধরেই ফিরতে চলেছেন ছোটপর্দার বন্ধন। স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক ‘আশীর্বাদ’। রাজ চক্রবর্তী প্রোডাকশনের একেবারে নতুন মেগা। বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে অভিনেত্রী মোহনা মাইতিকে। যাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে। এবার দেখার বিষয় এই নতুন জুটিকে দর্শক কতটা আপন করে নেয়।