
শুটিং করতে গিয়ে বড় বিপর্যয়ের মুখে খরাজ মুখোপাধ্যায়। নেপালে চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন অভিনেতা। সাথে রয়েছেন তার স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও।
জানা যায়, ছবির শুটিং চলছিল রাসুয়া জেলার দুর্গম এলাকায়। আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি নদীতে জল বাড়তে শুরু করে। এরেপরেই বান ও ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তাঘাট, ক্ষতিগ্রস্ত পরিকাঠামোও। যার দরুন প্রবল বিপদের মুখে পরতে হয় তাদের। শুটিং যেমন বন্ধ, তেমনি কলকাতায় ফেরাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে অভিনেতার।
সংবাদমাধ্যমের কাছে ফোনে অভিনেতা জানিয়েছেন, “বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ অগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ঙ্কর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।”
এই শুটিং আরেক অভিনেতা রজতাভও ছিলেন, তবে তার শুটিং শেষ হয়ে যাওয়ায় তিনি আগেই কলকাতায় ফিরে এসেছিলেন। না হলেও তাকেও এই বিপর্যয়ের মুখে পড়তে হত। তবে খরাজ মুখোপাধ্যায় জানিয়েছেন ভয়ের কিছু নেই তারা সেফ রয়েছেন।
