সুখবর! বিয়ের দশ বছর পর ৪৫ বছর বয়সে প্রথমবার মা হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী

একাধিক বার গর্ভপাত, অবশেষে মা হতে চলেছেন বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী সম্ভাবনা শেঠ । বিয়ের পর ১০ বছরের মাথায় খুশির খবর দিলেন অভিনেত্রী। এর আগে সাত বার আইভিএফ-এর মাধ্যমে সন্তানধারণে চেষ্টা করলেও ব্যর্থ হন। অবশেষে ৪৫ বছর বয়সে খুশির খবর জানালেন অভিনেত্রী।

নিজেরাই সেই খুশির খবর ইনস্টাগ্রামে ভাগ করে নেন অভিনেত্রী। স্বামী অবিনাশের সঙ্গে একটি ছবি শেয়ার করে সম্ভাবনা লেখেন,  “আমরা অন্তঃসত্ত্বা আমাদের মিষ্টি গল্পটি এখন প্রযোজনায়, প্রেম, আশা এবং সারোগেসির মাধ্যমে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

অভিনেত্রী সম্ভাবনা শেঠ

সারোগেসির মাধ্যমে সন্তানধারণ করছেন তিনি। আপাতত সন্তান ঘরে আসার দিন গুনছেন তারকা দম্পতি। সুখবর দেওয়া মাত্র ইন্ডাস্ট্রির সহ-কর্মীরা, বন্ধুরা সম্ভাবনাকে শুভেচ্ছা জানান।