
আচ্ছা বলুন তো লোকটির কোলে এই ছোট খুদে, এটা কার ছোটবেলার ছবি! চিনতে পারলেন না তো? আচ্ছা ক্লু দিচ্ছি। এটা সাম্প্রতিক বাংলা জনপ্রিয় সিরিয়ালের একজন অভিনেত্রী। সিনেমা-ওয়েব সিরিজে কাজ করলেও টিভি সিরিয়ালের দর্শকের কাছে তিনি ভীষণ পরিচিত। একাধিক জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা তিনি। নিজের অভিনয় গুণে দর্শকের ভালোবাসা পাচ্ছেন ইন্ডাস্ট্রিতে।
শুধু বাংলায় নয়, মুম্বাইয়ের ছোটখাটো প্রোজেক্টে তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি দর্শকের ঘরের মেয়ে। বাংলা সিরিয়ালের এক অভিনেতাকে বিয়ে করেছেন। তাদের জুটিও টেলিপাড়ায় ভীষণ জনপ্রিয়। আবার মাঝেমধ্যে তাদের নিয়ে বিচ্ছেদের গুঞ্জনও রটে থাকে।
চিনতে পারছেন এই অভিনেত্রীকে? এবার একটা শেষ ক্লু দিচ্ছি। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় মেগা ধারাবাহিকে কাজ করছেন। পর্দায় দুই বাচ্চার মা তিনি। এবার চিনলেন?
হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আপনাদের সবার প্রিয় তটিনী ওরফে অভিনেত্রী তৃণা সাহা। যাকে আপনারা পরশুরাম ধারাবাহিকে দেখছেন নিয়মিত। এর আগে কলের বউ, খোকাবাবু, খড়কুটো-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন।

