মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট রূপম-পুত্রের! কত শতাংশ নম্বর পেল গায়কের ছেলে রুপ?

রূপম ইসলাম

৩০ এপ্রিল, বৃহস্পতিবার এসেছে আইসিএসই (দশম) আর আইএসসি-র (দ্বাদশ) ফলাফল। আর তাতেই দারুন ফলাফল করে বাংলা থেকে উঠে এসেছে একাধিক কৃতি পড়ুয়ারা। এবারে আইসিএসই দশম শ্রেনীর পরীক্ষা দিয়েছিল রূপম ইসলামের ছেলেও। প্রথম বোর্ডের পরীক্ষাতেই দুর্দান্ত ফলাফল রুপম পুত্রের। জানালেন প্রাউড মাম্মা রূপসা। জানেন কত নম্বর পেয়ে তাক লাগালেন রুপমের ছেলে রুপ?

রূপের প্রসঙ্গে রূপসা তাঁর পোস্টে লেখেন, আমরা এই ভেবেই অত্যন্ত গর্বিত যে, সে তার প্রাপ্ত ফলাফল যা-ই হোক না কেন, তাতেই খুশি থাকবে। সে চমৎকার ৯৩% নম্বর অর্জন করেছে; আর আমরা সত্যিই আনন্দিত যে সে তার সর্বোচ্চ প্রচেষ্টাটুকু কাজে লাগিয়েছে— কারণ, প্রাপ্ত নম্বর এখানে মুখ্য বিষয় নয়।’

ছেলে ৯৩ শতাংশ নম্বর পেয়ে পাশ করতেই বাবা- মা হিসাবে দারুন খুশি রুপম-রুপসা। রেজাল্ট সামনে আসতেই রূপমের পরিবার, বন্ধু ও অনুরাগীরা রূপকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিলেন।

২০১০ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে রূপম ও রূপসার একমাত্র ছেলে রূপ আরোহন প্রোমিথিউস। সেভাবে প্রচারের আলোয় কখনোই ছেলেকে আনেন না দম্পতি। তবে বাবার সিনেমা লক্ষ্মী ছেলে-র প্রিমিয়ারে এসে রূপের বলা কথা জিতে নিয়েছিল সকলের মন।