সায়কের মুকুটে নতুন পালক! বড় স্বপ্ন পূরণ হল অভিনেতার, জানালেন সুখবর

সায়ক চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় সায়ক চক্রবর্তীকে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে এবার বড় সুখবর নিয়ে হাজির হলেন সায়ক। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেই সুখবর। আরও একবার স্বপ্নপূরণ হল সায়কের। ব্লগিং ছাড়াও বেশকিছু জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন অভিনেতা।

মাঝে চিরসখা ধারাবাহিকে খুব ছোট্ট একটি রোলে দেখা যায় তাঁকে। তবে তুই আমার হিরো ধারাবাহিকে সায়কের অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। বেশ দুঁদে খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল তাঁকে– চরিত্রের নাম ছিল ঋতম। তবে ছকভাঙা চরিত্রে নজর কাড়লেও, ফের অভিনয় থেকে লম্বা বিরতি।

সুখবর ভাগ করে সায়ক জানালেন, খুব জলদিই আবার টিভিতে ফিরবেন তিনি। বর্তমানে দাদা আর মায়ের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন। আর সেখানে বসেই এসেছে খবর তাঁর কাছে। আর তা নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। সায়ক ফেসবুকে লিখলেন, ‘কলকাতায় ফিরেই আবার আসছি টিভিতে। মালয়েশিয়াতে বসে এই সুখবর পেয়ে আর অপেক্ষা করতে ইচ্ছে করল না’।

২০০৮ সালে জুনিয়র আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। তারপর কালার্স বাংলায় তাঁর মহাপ্রভু শ্রীচৈতন্য ধারাবাহিকে ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় এখনো দর্শক মনে জায়গা করে রয়েছে। ছিলেন করুণাময়ী রানী রাসমণী ধারাবাহিকেও। এবার কোন চ্যানেলে বড় চমক নিয়ে আসে অভিনেতা তার অপেক্ষায় দর্শকমহল।