‘বিয়ের ৮ মাস সংসার করার পরেই.. পরিস্থিতি মারাত্মক পর্যায় পৌছায়.. বাধ্য হয়ে সিদ্ধান্ত নি…’, প্রথমবার প্রাক্তন স্ত্রীয়ের সাথে বিচ্ছেদের আসল কারন ফাঁস করলেন অভিনেতা জয়ন্ত দত্ত

জয়ন্ত দত্ত

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেতা জয়ন্ত দত্ত। একটা সময় টিভির পর্দায় অভিনেতাকে নিয়মিত দেখা গেলেও আজ আর সেভাবে পর্দায় দেখা যায় না। পর্দার আড়ালে জয়ন্ত দত্তের জীবনের এক অজানা অধ্যায় হয়ত অনেকেই জানেন না। সম্প্রতি এক সাক্ষাতকারে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য ফাঁস করলেন অভিনেতা।

কেরিয়ারের শুরুতেই প্রেমের বিয়ে ভেঙে যাওয়া এবং দীর্ঘ আইনি লড়াইয়ের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করলেন জয়ন্ত। অভিনেতার প্রথম স্ত্রী চৈতালী দত্তের সাথে তার সংসার স্থায়ী হয়েছিল মাত্র আট-নয় মাস। কিন্তু এরপর শুরু হয় এক দীর্ঘ এবং জটিল আইনি লড়াই।

জয়ন্ত জানান, ‘বিয়ে করে থাকলাম আট মাস কি নয় মাস। তারপর কেস চলল প্রায় ৫ বছর। শেষ পর্যন্ত ডিভোর্সটা পেলাম।’ যে সময়ে তাঁর অভিনয় কেরিয়ারে চুটিয়ে কাজ করার কথা, সেই সোনালী সময়টার প্রায় পাঁচ-পাঁচটি বছর নষ্ট হয়ে যায় কোর্ট-কাছারির চক্কর কাটতে কাটতে!

সম্পর্ক ভাঙার কারণ হিসেবে জয়ন্ত জানান, ‘এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেপারেশন হতে বাধ্য হই। কিছু পার্টির লোকজন জড়িয়ে গিয়েছিল। এমনকি বাড়িতে এসে নজরদারিও করত।’

তখনকার দিনে সমাজে ডিভোর্স-কে সহজে মেনে নেওয়া হতো না, যার ফলে মানসিক চাপ আরও বেড়ে গিয়েছিল। নিজের জীবনের সবচেয়ে উজ্জ্বল ও সোনালী সময়টা এভাবে নষ্ট হওয়া নিয়ে গভীর আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেতা।

তবে জীবনের সেই কঠিন আর অন্ধ-কার অধ্যায় পেরিয়ে আজ তিনি নতুন করে সুখ খুঁজে পেয়েছেন। যাত্রাপালায় অভিনয় করার সময় অভিনেত্রী সাথী পালের সাথে তাঁর পরিচয় ও প্রেম হয়, পরবর্তীতে জয়ন্ত-সাথী বিয়ে করেন। বর্তমানে সাত বছরেরও বেশি সময় ধরে তাঁরা সুখে সংসার করছেন এবং অভিনেতা এখন সম্পূর্ণ ‘সেটেল’।