জি-বাংলায় আসছে নতুন গোয়েন্দা ধারাবাহিক ত্রয়ী! নায়িকা হচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী

 ধারাবাহিক ত্রয়ী

সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য সমস্ত টেলিভিশন ধারাবাহিকের টিআরপি রেটিং সাপ্তাহিক লড়াই স্থগিত রাখা হয়েছে। এরই মাঝেই নতুন ৮টি শো ঘোষণা করল জি বাংলা। যার মধ্যে ৩টি সদ্য শুরু হয়েছে, ১টি আসছে চলতি সপ্তাহেই। আর বাদবাকি চারটির কাস্টিং বা সম্প্রচারের দিনক্ষণ কিছুই ঘোষণা হয়নি। অন্যদিকে নতুন মেগার আগমনে পুরনো কোন মেগার উপর কোপ পড়ে সে নিয়েও বেশ চিন্তায় দর্শকমহল।

‘জগদ্বাত্রী’, ‘গোয়েন্দা গিন্নি’ র পর জি- বাংলার পর্দায় আসতে চলেছে আরও এক রহস্য এবং গোয়েন্দা-ভিত্তিক ধারাবাহিক। নতুন মেগার নাম ত্রয়ী। প্রোমোর এক ঝলকে দেখা গেল তিন জন নায়িকা কে নিয়ে তৈরি হবে গল্প। তবে মুখ্য চরিত্রে থাকবেন কোন নায়িকা? অন্দরের খবর নায়িকার ভুমিকায় থাকবেন অপরাজিতা আঢ্য। যদিও চ্যানেলের তরফ থেকে হয়নি কোনো অফিসিয়াল ঘোষণা।

এছারাও জি-বাংলার পর্দায় আসছে আরও নতুন তিন ধারাবাহিক সতীপীঠ কালীঘাট, বাঘিনী, ইচ্ছাধারী নাগকন্যা। চলতি বছরের মে মাসেই সতীপীঠ কালীঘাট সিরিয়ালটির প্রথম অফিশিয়াল প্রমো বা টিজার প্রকাশ করা হয়। যদিও সম্প্রচারের দিনক্ষণ জানা যায়নি এখনো। জানা গিয়েছে যে, ৫১ সতীপীঠের অন্যতম পবিত্র ক্ষেত্র কলকাতার কালীঘাট মন্দিরের ২০০ বছরের পুরনো জানা-অজানা ইতিহাস ও অলৌকিক মহিমা এই ধারাবাহিকে তুলে ধরা হবে।

অন্যদিকে জুন মাসেই দেখতে পাওয়া যায় সন্তান কোলে এক লড়াকু ও প্রতিবাদী নারীর গল্প ‘বাঘিনী’র প্রথম ঝলক। এই মেগার মুখ্য চরিত্রে কে থাকবেন তা জানা যায়নি।