রচনার বদলে স্বস্তিকার সঞ্চালনায় খুশি নয় দর্শক! বিতর্কের মাঝেই ফের ‘দিদি নম্বর ১’ এর মঞ্চে ফিরলেন রচনা ব্যানার্জি, অবশেষে বড় সিদ্ধান্ত নিল চ্যানেল

রচনা ব্যানার্জী

বিগত ১৬ বছর ধরে বাংলা টেলিভিশনের ইতিহাসে সফল রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। বাংলার ড্রয়িং রুমে দিদি মানেই রচনা ব্যানার্জী। তবে ১০ম সিজনের শুরুতেই ঘটে এক মস্ত বড় পরিবর্তন। মাত্র ২ দিনের নোটিশে রচনাকে সরিয়ে নতুন সঞ্চালনায় স্বস্তিকা মুখোপাধ্যায়।

রচনা ব্যানার্জীর সেই চেনা ম্যাজিক ও দীর্ঘ ১৬ বছরের অনস্ক্রিন ইমেজকে মন থেকে মুছে ফেলতে পারছেন না দর্শকদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকাকে নিয়ে শুরু হয়েছে তুমুল তুলনা ও ট্রোলিং।

জি বাংলার অফিসিয়াল পেজ হোক বা স্বস্তিকার নিজস্ব প্রোফাইল— কমেন্ট বক্সে নজর রাখলেই দেখা যাচ্ছে দর্শকদের দাবি যে, রচনার জায়গায় তাঁরা স্বস্তিকাকে কিছুতেই মেনে নিতে পারছেন না। ‘রচনাই ভালো ছিল’, ‘দিদি নম্বর ১ মানেই রচনা ব্যানার্জী’— এমন সব নেতিবাচক মন্তব্যে ছেয়ে গিয়েছে নেটপাড়া। কেউ কেউ তো কটাক্ষ করে বলতে ছাড়েননি, ‘এতদিন দিদি নম্বর ১ হত, এবার বৌদি নম্বর ১’।

বিতর্কের মাঝে নতুন সিজন শুরু হবার পরও রচনা কে দেখা গেল ‘দিদি নম্বর ১’ এর মঞ্চে। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠেছে, তবে কি আবার রচনাকে দেখা যাবে রিয়েলিটি শোয়ে? নাকি নতুন কোন বড় সিদ্ধান্ত নিলেন চ্যানেল?

আসলে বিষয়টি একটু অন্যরকম। সকালে ‘দিদি নম্বর ১’ এর পুরনো পর্বগুলির সম্প্রচার করা হচ্ছে। সেই কারনে দর্শকরা এখনও রচনা কে এই অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন। আপাতত একই অনুষ্ঠানে দিনের ভিন্ন সময়ে দুই সঞ্চালিকাকেই দেখতে পাবেন দর্শকরা। যারা রচনার পুরনো এপিসোড গুল দেখতে চান তাদের জন্যই ‘দিদি নম্বর ১’ এর সমস্ত এপিসোড এখন জি-৫ অ্যাপেও উপলব্ধ রয়েছে। তাই নতুন সিজন শুরু হলেও রচনার স্মরণীয় মুহুর্তগুলো দর্শকের নাগালের মধ্যেই থাকছে।