
কথায় রয়েছে, ‘যার নাম আছে তার বদনামও’ রয়েছে। এই প্রবাদ বাক্যটি যেন অভিনেতা এবং জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর জন্য একেবারেই যথাযথ। অভিনয়ে জগতের থেকেও একজন ইনফ্লুয়েন্সার হিসাবে বাংলার ঘরে ঘরে এখন সায়ক চক্রবর্তী পরিচিত নাম। যদিও এই সাফল্য রাতারাতি মেলেনি। এর পিছনে রয়েছে সায়কের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য আর জেদ। নিজেকে প্রতিষ্ঠিত করার জেদ ছিল বরাবরই।
ছোট থেকে অনেক স্ট্রাগল করেই মানুষ হয়েছেন সায়ক। তবে মানুষের ভালোবাসা যেমন অগাধ পেয়েছেন তিনি, তেমনি কপালে জুটেছে তীব্র কটাক্ষও। মাঝেমধ্যে বিতর্কের পড়ে নেটিজেনদের রোষের মুখে পরতে হয় তাকে। তবে জীবনে ভালো দিন যেমন আসে, তেমন খারাপ দিনও আসবে। সেই বাস্তবতাকে আগলেই এগিয়ে চলেন সায়ক।
এবার অভিনেতা ঘিরে এলো বিরাট খুশির খবর। ‘বেঙ্গল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর ‘ইয়ুথ অ্যাম্বাসেডর’ বা যুব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন সায়ক। টু ডে স্টোরির এক পত্রিকা থেকে সেই সুখবর জানানো হয়েছে। সায়কের ছবি পোস্ট করে ‘টু ডে স্টোরি’ তরফ থেকে জানানো হয়, ‘শ্রী সায়ক চক্রবর্তী চলচ্চিত্র নির্মাতাদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছেন। অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, শ্রী সায়ক চক্রবর্তী ‘বেঙ্গল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর ‘ইয়ুথ অ্যাম্বাসেডর’ বা যুব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁর প্রাণবন্ত উপস্থিতি, চলচ্চিত্রের প্রতি অদম্য আবেগ এবং তরুণ দর্শকদের সাথে গভীর সংযোগ তাঁকে এই উৎসবের মূল চেতনার মূর্ত প্রতীক করে তুলেছে—যে চেতনা তরুণদের মধ্যে সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং সাহসী গল্প বলার মানসিকতাকে উৎসাহিত করে।’
