‘একটা ডিভোর্স, সে আর এমন কি ব্যাপার…’, শ্রীপর্ণা রায়ের বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ভাইরাল অভিনেত্রীর বিস্ফোরক মন্তব্য

অভিনেত্রী শ্রীপর্ণা রায়

স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’র সিরিয়ালে কসাই চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এর আগে বহু ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। বলাই বাহুল্য, টেলি দুনিয়ার একজন অতি পরিচিত মুখ তিনি।

সিরিয়ালের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয় করে থাকেন শ্রীপর্ণা। তবে অভিনেত্রী কর্মজীবন যতটা খোলামেলা, ব্যক্তিগত জীবন ততটাই আড়ালে। এক সময় তার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হই চই পড়েছিল। ইন্ডাস্ট্রির বাইরে একজন চিকিৎসককে বিয়ে করেছিলেন অভিনেত্রী। তবে আচমকাই দাম্পত্য জীবন ভেঙ্গে যাওয়ার খবর মেলে দু’বছরের মধ্যেই। যদিও অভিনেত্রী বিয়ে ভাঙার খবরে টুঁ শব্দও করেননি।

তাকে একাধিক বার একাধিক সাক্ষাতকারে বিয়ে ভাঙার প্রসঙ্গে প্রশ্ন করা হলে শ্রীপর্ণা বিষয়টি এড়িয়ে যেতেই পছন্দ করেন। তিনি শুধু এতটুকুই জানিয়েছিলেন “ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে পারব না।’

তবে অভিনেত্রী বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই ভাইরাল হয়েছে একটি পুরনো ভিডিও। এই ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “একটা ডিভোর্স, সে আর এমন কি ব্যাপার? আজকের দিনে যেখানে বিয়ের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে ডিভোর্সের সংখ্যা, তাহলে একটা বিচ্ছেদ নিয়ে এত মাতামাতি কিসের বলুন তো?’

অনেকেই এই ভিডিওর সাথে অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া অভিজ্ঞতার ইঙ্গিত পেয়েছেন। অনেকে ভাবছেন হয়তো নিজের জীবনে বিয়ে ভাঙার প্রসঙ্গকে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তবে ব্যাপারটা কিন্তু তেমনটা নয়, এই ভিডিওতে শ্রীপর্ণা’র বলা কথা গুলো এক ছবির প্রচারের উদ্দেশ্যে ছিল।