
গানের জগতে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় গায়িকা। দীর্ঘ কয়েক দশকে যিনি ছয় হাজারেরও বেশি গান দর্শকদের উপহার দিয়েছেন সেই অন্যতম পরিচিত প্লেব্যাক গায়িকা আজ আর নেই। তাঁর গাওয়া বহু গান আজও জনপ্রিয়। খুব ছোট বয়সেই গানের জগতে পা রাখেন গায়িকা। এমনকি মাত্র সাত বছর বয়সে প্রথম প্লেব্যাক করেন। ‘দেবদাস’ ছবিতে গানের শিশুকণ্ঠও ছিল তাঁর। সুরের জগত থেকে বিদায় নিলেন আরও এক নামকরা গায়িকা।
গায়িকা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রয়াত প্রবীণ প্লেব্যাক গায়িকা যমুনা রানি।
অল্প বয়সেই তাঁর অসাধারণ কণ্ঠস্বর তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। মাত্র ১৩ বছর বয়সে ভালয়াপতি ও কল্যাণী-র মতো ছবিতে প্রধান অভিনেত্রীদের জন্য গান গাওয়ার সুযোগ পান তিনি। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক জনপ্রিয় কণ্ঠ ছিলেন যমুনা রানি। তামিল, তেলুগু, কন্নড়, মলায়লম এবং সিংহলি ভাষার ছবিতে গেয়েছেন তিনি।

