
বাংলা গানের জগতে অন্যতম জনপ্রিয় জুটি লোপামুদ্রা মিত্র ও জয় সরকার। প্রায় ২৫ বছর আগে দুজনে সংসার পেতেছিলেন। শুরুর দিকে লোপামুদ্রার অন্ধভক্ত ছিলেন জয়। তবে এরপর দুটো মন বাঁধা পড়ল ভালোবাসার বন্ধনে। নিয়ে ফেললেন বিয়ের সিদ্ধান্ত। তবে বিয়ের এত বছর পর আচমকাই জয় কে বিয়ে করা নিয়ে পরিবারের অমত নিয়ে মুখ খুললেন লোপামুদ্রা।
এক সাক্ষাৎকারে লোপা জানিয়েছিলেন যে, তাঁর কাকা ভীষণ ভালোবাসত জয়কে। তবে এই বিয়েতে একেবারেই মত ছিল না! কারণ তার আশঙ্কা ছিল, বিয়ের পর সংসারের দায়িত্ব সামলাতে গিয়ে হয়তো লোপামুদ্রার গানবাজনা ক্ষতিগ্রস্ত হবে।
লোপা বলেছিলেন, ‘আমার কাকা খুব হিংসে করত জয়কে। ওকে ভীষণ ভালোবাসত, শ্রদ্ধা করত শেষ দিন পর্যন্ত। তবে জয়কে বিয়ে করাটা কাকা মেনে নিতে পারেনি। বলেছিল বিয়ে করলে তুই আর গান-বাজনা করতে পারবি না। তুই সংসার করবি। এটা কাকার জীবনের একটা ভুল অ্য়াসেসমেন্ট ছিল। কারণ আমার কাছে গান-বাজনা সবসময়ই পয়লা স্থানে।’
এমনকি নিজের বুটিক ‘প্রথা’ শুরু করার সময়ও আপত্তি ছিল জয় সরকার-এর। তাঁর মনে হয়েছিল, নতুন ব্যবসার কারণে হয়তো গানের উপর প্রভাব পড়তে পারে। তবে সময়ের সঙ্গে সেই ভুল ধারণাও বদলে যায়। গানকেই সবসময় নিজের জীবনের প্রথম জায়গায় রেখেছেন বলে জানিয়েছিলেন গায়িকা।
দীর্ঘ দাম্পত্য জীবনে ভালোবাসার পাশাপাশি ঝগড়াও কম হয়নি এই তারকা দম্পতির। মাঝেমধ্যে প্রকাশ্য মঞ্চেও একে অপরকে খুনসুটি করতে দেখা যায়। তবে এই ঝগড়ার মাঝেই আসলে লুকিয়ে আছে তাদের ভালোবাসার সুর। যা আজও বেঁধে রেখেছে দুই তারকাকে একসঙ্গে।
