‘এই দুটি রোগে আমি ভয়ানক আক্রান্ত…এর সাইড এফেক্ট…’, হঠাৎ কি হল ‘আনন্দী’ খ্যাত অভিনেত্রী তানিয়া রায়ের?

অভিনেত্রী তানিয়া রায়

টেলিপাড়ায় পরিচিত মুখ অভিনেত্রী তানিয়া রায়। যারা সিরিয়ালপ্রেমী তারা তানিয়াকে খুব ভালো করেই চেনেন। বর্তমানে দুটি ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করছেন। কমলা নিবাস এবং আনন্দী। দুই ধারাবাহিকেই দর্শকের নজর কেড়েছেন তিনি নিজের অভিনয় দিয়ে।

এর আগে একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন বিভিন্ন চরিত্রে। এর আগে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে দিবাকরের স্ত্রী শিউলি চরিত্রে অভিনয় করছেন । তার কৌতুক চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায় লাভ করেন। কর্মজীবনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ অভিনেত্রী। মাঝেমধ্যেই নানা ধরণের পোস্ট শেয়ার করে থাকেন অভিনেত্রী।

তবে আচমকাই অভিনেত্রী পোস্ট ঘিরে শোরগোল। নিজের ফেসবুকে লিখলেন তিনি নাকি দুটি রোগে ভয়ংকর আক্রান্ত। এমকি সকলের কাছে সেই রোগের ঔষধের নাম জানতে চাইছেন। আচমকা কি হল তানিয়ার?

তানিয়ে নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করে লেখেন, “1. কাউকে ফোন করব বলে বেমালুম করতে ভুলে যাওয়া। 2. মেসেজের রিপ্লাই দিয়েছি মনে মনে ভেবে নেওয়া এবং আদতে রিপ্লাই দিতে ভুলে যাওয়া। এই দুটি রোগে আমি ভয়ানক আক্রান্ত! এর সাইড এফেক্ট এ কাছের মানুষরা ক্ষুব্ধ! ওষুধ জানা থাকলে বলে দিন।”।

আসলে অভিনেত্রী একদম সুস্থ। পুরো বিষয়টা মজার ছলে করা। তিনি কোনও রোগে আক্রান্ত নন। নিজের ভুলে যাওয়া নিয়ে মজা করতেই এই পোস্ট করেন। অভিনেত্রী এই পোস্ট দেখে অনেকেই তার সাথে সহমত পোষণ করেছেন।