বাস্তব জীবনে অপ্রিয় কিছু সত্য কথা ও বাণী যা তেতো হলেও সত্যি

অপ্রিয় কিছু সত্য কথা

আমাদের জীবন বড়ই কঠিন। জীবনে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছি প্রতিনিয়ত। বাস্তব জীবন, সবসময় আমাদের আশা ও কল্পনার মতো হয় না। জীবনের পথে চলতে গেলে এমন কিছু অপ্রিয় সত্যের মুখোমুখি হতে হয়, যা মেনে নিতে সমস্যা হয়। সবাই আপনার ভালো চাইবে না, এমনকি কাছের মানুষও কখনো ঈর্ষা করতে পারে। প্রয়োজনে অনেক কাছের মানুষও দূরে সরে যেতে পারে। কখনো আবার কঠোর পরিশ্রম করলেও সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। জীবনের এই সত্য গুলো আমরা অনেক সময় মেনে নিতে পারি না যার দরুন আমরা ডিপ্রেশনে চলে যাই। জীবনে অপ্রিয় কিছু সত্য কথা ও বাণী রয়েছে যার থেকে আমরা জীবনে এগিয়ে চলার শিক্ষা নিতে পারি। জীবনের এই তিক্ত সত্যগুলো আমাদের আরও বাস্তববাদী, শক্তিশালী ও অভিজ্ঞ করে তোলে, তাই সেগুলো গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

Read more: ১৫১+ ভাগ্য নিয়ে উক্তি স্ট্যাটাস Bengali ক্যাপশন

বাস্তব জীবনে অপ্রিয় কিছু সত্য কথা

বাস্তব জীবনে অপ্রিয় কিছু সত্য কথা (Some unpleasant truths of real life) 

সুসময়ে সবাই পাশে থাকে, কিন্তু দুঃসময়ে নিজের ছায়াও ছেড়ে যায়।

জীবনে যদি আমরা ভাল জিনিস ভাবি তবে আমাদরে সাথে ভালোই হবে, তেমনি খারাপ ভাবলে খারাপই হবে।।

আবেগ দিয়ে পেট ভরে না, টাকা ছাড়া এই সমাজে সম্মান মেলে না।

প্রতিটি পরিবারেই নানা টানাপড়েন বা সমস্যা থাকে; কিন্তু আপনার ব্যক্তিগত লড়াই বা সংকটের কথা সবার জানার প্রয়োজন নেই। কেবল তাদের সাথেই শেয়ার করুন যারা সত্যিই আপনার ভালো চায় এবং সাহায্য করতে পারে।

খারাপ সময় আপন মানুষগুলোই আগে হাত ছেড়ে দেয়।

ভাগ্যে লেখা না থাকলে কঠোর পরিশ্রমও সাফল্যে এনে দেবে না।

টাকা সুখ কিনতে না পারলেও জীবনের অনেক কষ্ট কমিয়ে দিতে পারে।

যোগ্যতা থাকলেও সুযোগ সব সময় পাওয়া যায় না তার জন্য ভাগ্য দরকার।

আপনি যা করবেন তার দ্বিগুণ ফিরে পাবেন…খারাপ হোক বা মন্দ।

সুসময়ে সবাই পাশে থাকে, কিন্তু দুঃসময়ে নিজের ছায়াও ছেড়ে যায়।

সব হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়া যায় না, আর সব ফিরে পাওয়া জিনিস আগের মতো থাকে না।

Read more : ৮০+ অসৎ সঙ্গ নিয়ে স্ট্যাটাস । Best ক্যাপশন ও উক্তি

নিজের সম্পর্কে অপ্রিয় কিছু সত্য কথা

নিজের সম্পর্কে অপ্রিয় কিছু সত্য কথা (Some unpleasant truths about oneself) 

নিজের যুক্তি প্রমাণ করার চুপ থাকা অনেক বেশি শ্রেয়।

নিজের আচরণ নিয়ন্ত্রণ করুন; হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে বরং ভেবেচিন্তে সাড়া দিতে শিখুন।

সৎ হওয়ার কারণে হয়তো এমন কিছু মানুষকে আপনি হারাবেন, যারা আসলে আপনার যোগ্যই ছিল না।

অতিরিক্ত দুশ্চিন্তা করা বন্ধ করুন, সবকিছুর ওপর আপনার নিয়ন্ত্রণ নেই -জীবনকে তার আপন গতিতে চলতে দিন।

ছোট গণ্ডি, ব্যক্তিগত গোপনীয়তা, স্বচ্ছ চিন্তাধারা এবং সুখী মন—এসবই জীবনে প্রশান্তি বয়ে আনে।

নিজের পরিকল্পনা সবার সাথে শেয়ার করবেন না।

আপনি কতটা বীরত্বপূর্ণ কাজ করেছেন, তা নিয়ে কখনোই বড়াই করবেন না।

নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, সবাই সহানুভূতি দেখালেও পাশে এসে কেউ দাঁড়ায় না।

মানুষ আপনার কথা নয়, আপনার আর্থিক স্ট্যাটাস দেখে মূল্যায়ন করতে বেশি অভ্যস্ত।

জীবনের সবচেয়ে বড় সত্য হলো – সময়, মানুষ এবং পরিস্থিতি সব সময় পরিবর্তনশীল।

Read more : ৬১+ বোকা মানুষ নিয়ে উক্তি । স্ট্যাটাস ও ক্যাপশন

তেতো হলেও অপ্রিয় কিছু সত্য কথা

তেতো হলেও অপ্রিয় কিছু সত্য কথা (Some unpleasant truths however bitter)

তেতো সত্য কথা শুনতে খারাপ লাগলেও সাধারণত জীবনের সেই কঠিন বাস্তবতাকে বোঝায়। নীচের অপ্রিয় কিছু সত্য কথা রইল – 

রক্তের সম্পর্ক গুলোই সবচেয়ে বেশি বিশ্বাসঘাতক হয়।

পাতা ঝরার আগে যেমন রং বদলায় কিছু মানুষ তেমন সুযোগ বুঝে রং পাল্টায়।

মুখে বলে মনের সৌন্দর্য কিন্তু মন চায় বাহ্যিক সৌন্দর্য।

জন্মদাত্রী মা ছাড়া আপন বলতে সংসারে মানুষের বোধয় আর কেউই থাকে না।

প্রয়োজন শেষ হলে অনেক সম্পর্কের গুরুত্বও শেষ হয়ে যায়।

যে পাল্টানোর সে পাল্টাবেই, হাজার চেষ্টা করেও কাউকে ধরে রাখতে পারবেন না।

যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, সেই একদিন পিঠে ছুরি মারবে।

 সুখের সময় পাশে অনেককে পাবেন কিন্তু দুঃখের সময় কাউকে পাবেন না।

আপনি যতই দয়ালু, যত্নশীল বা উদার হোন না কেন, সবাই আপনাকে পছন্দ করবে না।

শুনতে খারাপ লাগলেও বেইমান নিজের মানুষগুলোই হয়।

আপনি যত বেশি প্রত্যাশা করবেন, তত বেশি হতাশ হবেন।

সব সত্য কথা বলার প্রয়োজন নেই – বিশেষ করে যদি সেই সত্য উপকারের চেয়ে ক্ষতিই বেশি করে।

Read more : 40 টি সেরা বন্ধু নিয়ে স্ট্যাটাস । ফানি স্ট্যাটাস

সম্পর্ক নিয়ে অপ্রিয় কিছু সত্য কথা

সম্পর্ক নিয়ে অপ্রিয় কিছু সত্য কথা (Some unpleasant truths about relationships) 

একটি সম্পর্ক নষ্ট করার জন্য অবহেলাই যথেষ্ট।

কাঁচ একবার ভেঙে গেলে যতই জোড়া দেওয়ার চেষ্টা করুন চিড় থাকবেই সম্পর্ক ঠিক তেমন।

সম্পর্ক ভাঙতে সোজা কিন্তু গড়া নয়।

তুমি একমাত্র সেটাই হারাও যেটা তুমি আঁকড়ে ধরে বসে থাকো।

যেই সম্পর্কে থেকে অনুতাপ করতে হয়, কাঁদতে হয়, সেই সম্পর্কে না থাকাই ভালো।

সম্পর্কে মানিয়ে নিতে হয় তবে নিজের আত্মসম্মানকে ত্যাগ করে নয়।

সম্পর্কে ভালো-খারাপ দুটো দিক থাকে, তোমাকে বেছে নিতে হবে তুমি কোনটা গ্রহণ করবে।

জোর করে কাউকে আটকে রেখে না, যে যাওয়ার সে এমনিতেই যাবে।

যেকোনও সম্পর্ক শুরু করার আগে শতবার ভেবে নেবে, কারণ সম্পর্কের ভার তোমাকেই বইতে হবে অন্য কাউকে নয়।

Read more :  প্রিয়জনদের জন্য 50 টি বেস্ট রোমান্টিক স্ট্যাটাস

সাফল্য ও পরিশ্রম নিয়ে অপ্রিয় কিছু সত্য কথা

সাফল্য ও পরিশ্রম নিয়ে অপ্রিয় কিছু সত্য কথা (Some uncomfortable truths about success and hard work.)

প্রতিভা ছাড়াও পরিশ্রম দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু শুধু পরিশ্রমে সব হয় না।

তোমার সাফল্যে তোমার কাছের মানুষরাই বেশি জ্বলবে।

জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়।

ভাগ্যে তোমার সঙ্গ দেবে কিন্তু কর্ম তোমায় ফল দেবে।

শূন্য থেকেই সব সাফল্যের যাত্রা শুরু হয়।

ঘরে বসে সাফল্যে পাওয়া যায় না। তার জন্য তোমায় বাইরে বেরাতেই হবে।

জীবনের সবকিছু সঠিক সময়ে আসে ঠিকিই কিন্তু তার জন্য পরিশ্রম বন্ধ করা যাবে না।

Read more :  ৯৯৯ টি সেরা শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা

উপসংহারঃ

কঠোর পরিশ্রম সবসময় সাফল্য এনে দেয় না তার জন্য ভাগ্যের দরকার। । টাকা সব সমস্যার সমাধান না হলেও, টাকার অভাবেই মানুষের জীবনে শান্তি চলে যায়। মানুষ বদলায়, সম্পর্কও বদলে যায়, বাস্তব জীবনে অপ্রিয় কিছু সত্য কথা গুলো মেনে নিলেই জীবন সুন্দর।

সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন উত্তরঃ

Q. অপ্রিয় কিছু সত্য কথা জানা কেন প্রয়োজন? 

A. অপ্রিয় কিছু সত্য কথা আমার জীবনের কঠিন সত্যটা তুলে ধরে যা থেকে আমরা শিক্ষা নিতে পারি।

Q. অপ্রিয় কিছু সত্য কথা গুলো কি ফেসবুকে শেয়ার করা যাবে? 

A. হ্যাঁ, অবশ্যই যাবে।