
টেলিভিশনের পর্দায় এর আগেও একাধিক আধ্যাত্মিক গল্প উঠে এসেছে। তবে এই প্রথমবার ছোটপর্দায় আসছে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী। নতুন মেগার নাম ‘রাধামাধব’ । ইতিমধ্যেই ধারাবাহিকের প্রথম প্রোমোর ঝলক সামনে এসেছে। বর্তমানের ট্রেন্ড বজায় রেখে প্রোমোর প্রথম ঝলক এআই দিয়েই তৈরি করা হয়েছে। আর তাতেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। তবে কোন চ্যানেলে দেখা যাবে ‘রাধামাধব’?
স্টার জলসার পর্দায় আসছে এই নতুন মেগা। ধারাবাহিকে রাধাকৃষ্ণের ভুমিকায় কোন নায়ক নায়িকা কে দেখা যাবে তা এখনও জানা যায়নি। তবে তা নিয়ে হইচই পড়েছে নেটপাড়ায়। ইতিমধ্যেই দর্শকরা বিভিন্ন জুটির নাম বলছেন, কাকে কোন চরিত্রে মানাবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে অনেকের মনেই প্রশ্ন—রাধা চরিত্রে লেখা চ্যাটার্জী এবং কৃষ্ণ বা মাধব চরিত্রে গৌরব মণ্ডল কে দারুন মানাতে পারে এই মেগায়।
প্রোমোয় দেখা গেল গাছতলায় দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। সামনে সরোবর, যেখানে ঘুরে বেড়াচ্ছে হাঁস। আর কৃষ্ণের বাঁশি শুনে ছুটে আসছেন রাধা। দুজনকে একই দোলনায় পাশাপাশি বসে দুলতেও দেখা গেল। প্রোমোর ভয়েজওভারে বলা হয়েছে, ‘এক আত্মার দুই দেহ। প্রেমের পরম গাঁথা। বাংলা টেলিভিশনে প্রথমবার আসছে রাধা মাধব।’
এমনিতেই রাধা ও কৃষ্ণের চিরন্তন ভালোবাসা প্রতিটা প্রজন্মের মানুষের কাছেই আদর্শ হিসেবে বিবেচিত হয়। তাই টিভির পর্দায় ধারাবাহিক আসার খবর পেতেই অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।
View this post on Instagram
