নাকে অক্সিজেনের নল, হয়েছে অস্ত্রোপচার! গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ভিভান ঘোষ, আচমকা কি হয়েছে অভিনেতার?

ভিভান ঘোষ

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ ভিভান ঘোষ। ‘চিরসখা’ ধারাবাহিকে ‘বুব্লাই’ চরিত্রে ভিভানের অভিনয় বরাবরই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভিভান। আচমকা কী হলো অভিনেতার? সম্প্রতি সোশ্যাল মিডিয়া অভিনেতার অসুস্থ অবস্থার ছবি সামনে আসতেই চিন্তায় পড়ে যান অনুরাগীরা।

ছবিতে দেখা যায়, হাসপাতালের পোশাকে রয়েছেন ভিভান। মুখে লাগানো অক্সিজেন মাস্ক। অভিনেতা জানান তার অস্ত্রোপচার সফল হয়েছে। ভিভান লেখেন, ‘সব ঠিক আছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ… সকলের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’

অস্ত্রোপচার সফল হলেও, ঠিক কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বা কী ধরনের শারীরিক সমস্যার জেরে এই অপারেশন – তা নিয়ে খোলসা করে কিছু জানাননি ভিভান। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে কৌতূহল থেকেই গিয়েছে অনুরাগীদের মধ্যে। তবে অভিনেতার পোস্ট দেখে অনেকটাই আশ্বস্ত হয়েছেন ভক্তরা। অস্ত্রোপচারের পর আপাতত বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।

গত কয়েক বছরে ছোটপর্দায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন ভিভান। তবে আপাতত সুস্থ হয়ে তিনি কবে আবার শুটিং ফ্লোরে ফিরবেন, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাঁর অগুনতি অনুরাগী। চিরসখা বন্ধের পর ইদানিং হাতে নতুন কাজ ছিল না ভিভানের। এর মাঝেই শারীরিক সমস্যার জেরে হাসপাতালে অভিনেতা।