‘আমার হাতে বেশি সময় নেই…’, বয়স ৮৪ ছুঁইছুঁই! জীবনের শেষ সময়ে এসে বড় সুখবর দিলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

মাধবী মুখোপাধ্যায়

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম একজন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সাদাকালো সিনেমার সেই জনপ্রিয় অভিনেত্রী আজ জীবনের ৮৪ টা বছর কাটিয়ে ফেলেছেন। এবার জীবনের শেষ সময়ে এসে বড় সুখবর দিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ফের আরও একবার বার্ধক্যকে হার মানালেন অভিনেত্রী। থিক কি সুখবর জানালেন অভিনেত্রী?

একটা সময় বড়পর্দায় দাপিয়ে কাজ করলেও সময়ের সঙ্গে সঙ্গে বড় পর্দা থেকে ছুটি নিয়েছেন অভিনেত্রী, যদিও মাঝেমধ্যেই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন মাধবী।

এবার শ্যামল বসুর পরিচালনায় ‘দূরত্ব’ ছবিতে অভিনয় করবেন মাধবী। মা এবং মেয়েকে নিয়ে তৈরি হওয়া এক মনস্তাত্ত্বিক ছবির মাধ্যমে একদম একটি নতুন চরিত্র নিয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী। এই সিনেমায় মাধবীর মেয়ের চরিত্রে অভিনয় করবেন সঙ্গীতা দাস।

এই সিনেমায় একজন মা এবং মেয়ের মধ্যে তৈরি ভুল বোঝাপড়া, সময়ের অভাব, একাকীত্ব এই সবকিছুই দেখানো হবে। সন্তানরা একটা সময় পর বড় হয়ে গেলে বাবা-মায়ের থেকে অনেকটাই দূরে চলে যায়। কাজের সূত্রে অথবা পড়াশোনার ক্ষেত্রে তারা নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ে আর অন্যদিকে বাবা মায়েরা সন্তানদের কাছে পাওয়ার জন্য অপেক্ষায় দিন গুনতে শুরু করে। কিন্তু সময়ের অভাবে তৈরি হওয়া এই দূরত্ব কি চিরকাল একই রকম থেকে যাবে? নাকি ব্যস্ততার মধ্যেও বাবা মাকে সময় দেবে সন্তানরা? এই প্রশ্নের উত্তর নিয়েই বড় পর্দায় আছে ‘দূরত্ব’।