আশ্চর্য ঘটনা! ‘এমনটা আগে কখনো দেখিনি… ভিডিওটা করতে বাধ্য হলাম..’, শুটিং সেটে পৌঁছেই রীতিমত আঁতকে উঠলেন সোহিনী! আচমকা কি ঘটল অভিনেত্রীর সঙ্গে?

সোহিনী সান্যাল

দীর্ঘ কয়েক বছর ধরে বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ সোহিনী সান্যাল। অভিনয়ের বাইরেও নানা কারনে মাঝেমধ্যেই আলোচনার শিরোনামে থাকেন অভিনেত্রী। ফের আরও একবার অভিনেত্রীর ভিডিও দেখে রীতিমত চমকে উঠেছেন নেটিজেনরা। শুটিং সেটেই আচমকা লাইভে এসে সোহিনী এমন এক আশ্চর্যের কথা শেয়ার করেছেন, যা দেখে নেটিজেনদের চোখ কপালে ওঠার জোগাড়।

অভিনেত্রী নিজেই জানিয়েছেন, শুটিং সেটে পৌঁছে তিনি এমন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যা তার সারা জীবনেও কখনো ঘটেনি। ভিডিওটি পোস্ট করার সময় অভিনেত্রীর গলায় স্পষ্ট উত্তেজনার রেশ পাওয়া যাচ্ছিল। তিনি নিজে যে ঘটনায় এতটা বিস্মিত হতে পারেন, তা তাঁর অনুরাগীরা আগে কখনো ভাবেননি।

ইতিমধ্যেই সোহিনীর পোস্ট করা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, এটি একটি আশ্চর্যের ঘটনা এবং অলৌকিক বললেও কম বলা হয়। শুটিংয়ের ব্যস্ততার মাঝে হঠাতই তিনি আকাশের দিকে তাকিয়ে থমকে যান সোহিনী।

ঘটনাটি ঘটেছিল বেলা ঠিক ১১টা নাগাদ। সোহিনী ভিডিওতে দেখান, ভরদুপুরে প্রখর রোদের মাঝে আকাশের একদিকে যখন সূর্য জ্বলজ্বল করছে, ঠিক তাঁর পাশেই স্পষ্টভাবে দৃশ্যমান পূর্ণিমার মতো উজ্জ্বল চাঁদ! সাধারণত সূর্যাস্তের সময় বা ভোরের দিকে চাঁদ-সূর্যকে একসাথে দেখা গেলেও, খটখটে দুপুর ১১টায় এমন দৃশ্য দেখা অত্যন্ত বিরল।

সোহিনী বলেন, “আমি সত্যিই আশ্চর্যের বিষয় ঘটনাটি পুরো ভিডিও না করে থাকতে পারলাম না। দুপুর বেলা এভাবে চাঁদ এবং সূর্য পাশাপাশি অবস্থান করছে এমন অলৌকিক কাণ্ড আগে কোনোদিনও দেখিনি বা শুনিনি।”