
ফের অঘটন বিনোদন দুনিয়ায়। ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা। আচমকাই মাঝরাস্তায় গাড়ি উল্টে বিপদের মুখে অভিনেতা। কিভাবে হল এই দুর্ঘটনা। এখন কেমন আছে অভিনেতা? খবরটি সামনে আসতেই অভিনেতাকে নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে।
জানা গিয়েছে, অভিনেতা তার আসন্ন ওয়েব সিরিজ ‘চুম্বক’-এর প্রচারের কাজে বেড়িয়ে ছিলেন। ঘটনার সূত্রপাত হয় একটি জনপ্রিয় গেম শো-এর সেটে প্রচারের কাজ সেরে ফেরার পথে। সেই সময় গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয় অভিনেতা অর্জুন বিজলানি।
তবে ভাগ্য ভাল যে, গাড়িটিতে থাকা অর্জুন বা তাঁর সঙ্গী কারওরই কোনও বড় আঘাত লাগেনি। অভিনেতা বর্তমানে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে তাঁর টিমের পক্ষ থেকে।
অর্জুন বিজলানি বলিউড টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ। ‘মিলে জব হাম তুম’ টিভি শো-তে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম পরিচিতি লাভ করেন এবং এরপর ‘মেরি আশিকি তুম সে হি’, ‘নাগিন’, ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’ এবং ‘ইশক মে মারজাওয়ান’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় শো-তে প্রধান চরিত্রে অভিনয় করেন।

