‘ইন্ডাস্ট্রি মানে আমি একজনকেই বুঝি… বাকিদের কথা আমি জানতেও চাই না…’, নাম না করেই প্রাক্তন স্বামীকে খোঁচা দেবশ্রীর 

দেবশ্রী রায়

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে প্রথমে উঠে আসে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী দেবশ্রী রায়ের নাম। সেই সময়ের গোল্ডেন জুটি ছিল প্রসেনজিৎ-দেবশ্রী। একটু শুধরে দিই- শুধু পর্দায় নয়, বাস্তবেও। ১৯৯২ সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। যদিও প্রেমের সূত্রপাত সু-মধুর হলেও বিয়ে টেকেনি। বিয়ে তিন বছরের মাথায় বিচ্ছেদ। তবে অভিনেত্রী দেবশ্রী রায় আর বিয়ে করেননি ঠিকই কিন্তু প্রসেনজিৎ দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

অনেকেই বলে থাকেন প্রসেনজিৎই তিনি নাকি গোটা ইন্ডাস্ট্রি। টলিউড ইন্ডাস্ট্রির মাথা হলেন প্রসেনজিৎ। কিন্তু একথা মানতে নারাজ তার প্রাক্তন স্ত্রী দেবশ্রী রায়। সম্প্রতি এক সাক্ষাতকারে তেমনটাই জানালেন দেবশ্রী। অভিনেত্রীর মতে, ইন্ডাস্ট্রি মানেই মহানায়ক উত্তম কুমার। বাঙ্গালির প্রতিটা ঘরে ঘরে সবাই বলবে মহানায়ক একজনই। যেদিনকে উনি চলে গিয়েছিলেন কারো বাড়িতে রান্না হয়নি। আর ওনার কাছাকাছি মনে হয়না কেউ পৌছাতে পারবে। ভগবান ওই একজনকেই স্পেশালি তৈরি করে পাঠিয়েছেন। আমাকে ঈশ্বর অনেক কৃপা করেছেন যে আমি ওনার মত মানুষের সান্নিধ্যে আসতে পেরেছি। তবে আফসোস একটাই থেকে যাবে, তার সাথে কোন কাজ করা হল না।’

অভিনেত্রীর সামনে প্রশ্ন রাখা হয়, তাহলে সকলে যে প্রসেনজিৎ কেই মানেন ইন্ডাস্ট্রি। পাল্টা জবাবে অভিনেত্রী স্পষ্ট জানান, বাকিদের কথা আমি জানতে চাই না। অভিনেত্রীর কথাতেই বেশ স্পষ্ট যে প্রাক্তন স্বামীকে তিনি অন্তত ইন্ডাস্ট্রি মনে করেন না। অভিনেত্রীর জবাবে ইতিমধ্যেই সাড়া ফেলেছে গোটা নেটপাড়ায়।

এই প্রসঙ্গে এর আগেও এক সাক্ষাৎকারে দেবশ্রী রায় স্পষ্ট জানান, “শুরুতে শুধরে দিই…একটা মানুষ ইন্ডাস্ট্রি হতে পারে না। বাংলা ছবির ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে। আমি অভিনেত্রী। ভালো কাজ করতে চাই। আমার সহশিল্পী কে হবেন তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। এখন কিছু বলতে পারবো না”। পাশাপাশি অভিনেত্রী আরও বলেন, “ইন্ডাস্ট্রি একজনই ছিলেন উত্তম কুমার”।