
বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। ‘সুবর্ণলতা, ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। শুধু সিরিয়াল নয়, বড়পর্দায়ও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।
বহুদিন পর ফের বড়পর্দায় অভিনেত্রীর ছবি মুক্তি পাচ্ছে। সম্প্রতি ‘অন্নপূর্ণা’ মুক্তির সময় প্রতিদিন ডট ইন এর সাথে একান্ত আলাপচারিতায় অনন্যা চট্টোপাধ্যায়। দীর্ঘ ৪ বছর বিবাহিত জীবনে ডিভোর্সের পর আর বিয়ে করেননি অভিনেত্রী। এমনকি কোনও সন্তানও জন্ম দেননি তিনি। নতুন করে সংসার না পাতলেও কখনও অ্যাডপশনের কথা ভেবেছেন?
অনন্যার কথায়, ‘আমি একবার বছর পাঁচেক আগে ভেবেছিলাম, জানো। তারপর ভেবে দেখলাম যে আমাদের যে কাজের ধরন, আমি কি আমার বাচ্চাকে অতটা সময় দিতে পারব? নিজে খুব শিওর ছিলাম না। আর অ্যাডপশন বা সন্তান নেওয়ার আগে খুব শিওর না হয়ে এই পথে পা বাড়ানো উচিত নয়।’
