পরনে পাঞ্জাবি, মিষ্টি হাসি! ছবিতে থাকা বাচ্চা ছেলেটি বর্তমানে জনপ্রিয় অভিনেতা, বলুন তো কে?

অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়

ছোটবেলার ছবি দেখলে অনেক সময় চেনা তারকাকেও অচেনা মনে হয়। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রীদের শৈশবের মুহূর্ত সামনে এলে তাঁদের অনুরাগীদের কৌতূহল যেন আরও বেড়ে যায়। তেমনই এক অভিনেতার ছোটবেলার ছবি সম্প্রতি নজর কেড়েছে নেটিজেনদের।

পরনে পাঞ্জাবি, মিষ্টি হাসি ছবিতে থাকা এই খুদে এখন টলিউডের জনপ্রিয় অভিনেতা।  ছোট্ট বয়স থেকেই অভিনয়ের জগতের সঙ্গে তাঁর পরিচয়। আসলে তাঁর পরিবারেই রয়েছে অভিনয়ের আবহ। বাবা টলিউডের অত্যন্ত পরিচিত মুখ। ফলে ছোট থেকেই অভিনয়, ক্যামেরা এবং মঞ্চের পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠার সুযোগ পেয়েছেন তিনি।

সম্প্রতি পুরনো স্মৃতির ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। ছবির সঙ্গে মজার ছলে অনুরাগীদের উদ্দেশে প্রশ্নও রেখেছিলেন, এত বছর পরেও তাঁকে কি একই রকম দেখতে লাগে?

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি অভিনয়ের জগতেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। বড় পর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ়, সব ক্ষেত্রেই নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন। থিয়েটারের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ গভীর। সম্প্রতি জনপ্রিয় সিরিজ় ‘সাবাশ ফেলুদা’-তে তোপসের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন তিনি।

এবার নিশ্চয়ই চিনতে পেরেছেন ছবির খুদেকে। তিনি হলেন টলিউড অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়। জনপ্রিয় অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়ের ছেলে ঋতব্রত। বাবার অভিনয়ের জগতের সঙ্গে ছোট থেকেই পরিচিত হলেও নিজের প্রতিভা ও অভিনয় দক্ষতার জোরেই ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি।

অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায়