
‘রানী রাসমণি’র পর জি-বাংলায় আসছে ‘সতীপীঠ কালীঘাট’। ধারাবাহিকের প্রোমো অনেক আগেই প্রকাশ পেয়েছে। প্রোমো সামনে আসার পর থেকেই হইচই ছিল দর্শকমহলে। আগামী ২৪ আগস্ট থেকে জি বাংলায় শুরু হতে চলেছে এই নতুন মেগা। আর এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছেন এক জনপ্রিয় অভিনেতা।
এতদিন দর্শক তার ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন। তিনি হলেন সকলের প্রিয় ডোডো দা ওরফে অভিনেতা অর্পণ ঘোষাল। স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে রাজ করেছিলেন। এই ধারাবাহিক খুব অল্প সময়ে শেষ হলেও মৌ আর নির্ঝরের আজও মানুষ ভুলতে পারেননি।
বহুদিন পর ফের আবারো ছোটপর্দায় ফিরছেন অর্পণ। ‘সতীপীঠ কালীঘাট’ ধারাবাহিকে লক্ষীকান্ত রায়চৌধুরী চরিত্রে দেখা যাবে তাকে। জি বাংলা তরফ থেকে তার প্রথম লুক সামনে আনা হয়েছে। অভিনেতাকে এতদিন পর বাংলা সিরিয়ালে দেখে খুশি তার ভক্তরা।
