হাসপাতালে ভর্তি ভাস্কর বন্দ্যোপাধ্যায়! শরীরে বাসা বেঁধেছে ভয়ঙ্কর অসুখ, ঠিক কি কারনে অসুস্থ হলেন টলিউড অভিনেতা?

ভাস্কর ব্যানার্জি

টলিউড অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি৷ খবরটি শোনার পর থেকেই উদ্বেগ ছড়িয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। হঠাৎ কি হল অভিনেতার? কেন ভর্তি করাতে হল হাসপাতালে? সূত্রের খবর, অভিনেতার অপারেশন হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি হিপ অপারেশন করতে হয়েছে অভিনেতার। কলকাতার একটি বেসরকারী হাসপাতালেই অভিনেতার অপারেশন হয়েছে।
অপারেশনটি গুরুতর জটিল হলেও সেটি সাকসেসফুল হয়েছে। আপাতত সর্বক্ষণ হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতেই রয়েছেন তিনি। হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরবেন তা এখনও জানা যায়নি।

অন্যদিকে বাবার এই কঠিন লড়াই এবং ঘুরে দাঁড়ানোর মুহূর্তকে সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁর ছেলে ইন্দ্র বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন অভিনেতা ভাস্কর।

ইন্দ্র লিখেছেন, “হিপের অপারেশন সফলভাবে হয়েছে। অপারেশনের পরও যেভাবে শক্ত মনের মানুষ হয়ে হাসিমুখে আছো, সেটা দেখে আবারও বুঝলাম—তুমি সত্যিই একজন fighter। জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছো, অনেক কঠিন সময় পেরিয়েছো, কিন্তু আমার কাছে তোমার সবচেয়ে বড় পরিচয়—তুমি আমার Bubba।”

বাবার আরোগ্য কামনা করে ছেলের বার্তা, “এই লড়াইটাও তুমি জিতবে। ধীরে ধীরে সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াবে, আবার আগের মতো হাসবে।” হাসপাতালের বিছানায় শুয়ে ভাস্কর নিজেও একটি মিষ্টি পোস্ট করেছেন অভিনেতা৷ ভাস্কর পোস্টে লেখেন- ‘শরীর অসুস্থ হলে শান্তির একমাত্র ঠিকানা… মা-ঠাকুমার মিষ্টি কোল৷’

অভিনেতার এই পোস্ট প্রকাশ্যে আসতেই টলিপাড়ার সহশিল্পী থেকে শুরু করে অনুরাগী—সবাই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই বর্ষীয়ান শিল্পী খুব জলদি সুস্থ হয়ে ফের লাইট ক্যামেরা অ্যাকশনের চেনা জগতে ফিরে আসবেন, এমনটাই প্রার্থনা সবার।