‘আমার কোন সন্তান নেই… ১৯ বছর বয়সেই সংসার…’, স্বামীর জন্য বড় আত্মত্যাগ লিলি চক্রবর্তীর! জীবনের শেষ লগ্নে এসে বৈবাহিক জীবন নিয়ে সত্যি ফাঁস করলেন অভিনেত্রী

লিলি চক্রবর্তী

টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ আট থেকে অষ্টাদশী৷ একটা সময়ে চুটিয়ে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির বাইরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল বরাবরই রয়েছে দর্শকদের। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘অপুর সংসার’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের বৈবাহিক জীবন ও মাতৃত্ব নিয়ে অভিনেত্রীর নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

মাত্র ১৯ বছর বয়সে ব্যবসায়ী অজিত কুমার ঘোষের সঙ্গে সাত পাকে বাঁধা পরেছিলেন লিলি দেবী। নানা ওঠাপড়া সবকিছুর মাঝেই কেটেছে জীবন। লিলি চক্রবর্তী বলেন, স্বামী অজিত কুমার ঘোষ ব্যবসায়ী হলেও, তিনি সবসময় উৎসাহ জুগিয়েছেন স্ত্রীকে। কাজের ক্ষেত্রে নানা ওঠাপড়ায়ও লিলিদেবী কে তিনি সঙ্গ দিয়েছেন। অভিনেত্রী অত্যন্ত আক্ষেপের সাথে জানান, তাদের কোনও সন্তান নেই।

স্বামীর জন্য বড় আত্মত্যাগ করতে কখনও পিছপা হননি তিনি। লিলি দেবী জানান, একটা সময়ে অভিনয় জগতে টানা কাজ করার মাঝেই হঠাৎ তাঁকে বেশ কিছুদিনের জন্য বিরতি নিতে হয়েছিল। এর নেপথ্যে ছিল তাঁর স্বামীর গুরুতর শারীরিক অসুস্থতা। চোখের অপারেশনের পর অজিতবাবুর দৃষ্টিশক্তিতে বেশ কিছু জটিলতা দেখা দেয়, যার ফলে তিনি স্পষ্ট দেখতে পারতেন না এবং বাড়িতে একা থাকার কারণে যে কোনো মুহূর্তেই বড় কোনো বিপদের ঝুঁকি থাকত। তাঁর স্বামীও একা থাকতে ভয় পেতেন এবং লিলি চক্রবর্তীকে তাড়াতাড়ি বাড়ি চলে আসার জন্য অনুরোধ করতেন। যে কারনে অনেক কাজও হাতছাড়া হয়েছে, এরপরই স্বামীর দেখা শোনার জন্যই অভিনয় থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়ার চরম সিদ্ধান্ত নেন।

২০১০ সালে প্রয়াত হন অভিনেত্রীর স্বামী। আজ ১৬ বছর হয়ে গেছে স্বামীকে হারিয়ে একাকী দিন কাটাচ্ছেন অভিনেত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি আবারো চেনা আলোয় ফিরে আসেন এবং নতুন উদ্দীপনায় অভিনয় শুরু করেন। বর্তমানে একা থাকলেও কাজের মাঝেই নিজের জীবনের আনন্দ খুঁজে নেন এই বর্ষীয়ান শিল্পী। অভিনয়জীবনের খ্যাতির পাশাপাশি স্বামীর প্রতি তাঁর এই নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগ অনেকের কাছেই অনুপ্রেরনার।