‘ঘূর্ণি’ ধারাবাহিকে নতুন এন্ট্রি! এবার ‘দীপায়ন’ চরিত্রে দেখা মিলবে এই জনপ্রিয় অভিনেতার

অরুনাভ দে

সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। একজন মহিলা ক্রিকেটারের জীবনের যুদ্ধের গল্প নিয়ে তৈরি হওয়া এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সপ্তর্ষি নন্দ এবং কুনাল শীল। আর পাঁচটা ধারাবাহিকের থেকে একদম অন্যরকম এই গল্প দেখে ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা অনেকটাই বেড়েছে। তবে এবার গল্পে এন্ট্রি নিলেন নতুন নায়ক।

ধারাবাহিকে দত্ত বনিক বাড়ির মেজ নাতি অর্থাৎ দীপায়ন দত্ত বণিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অরুনাভ দে- কে। এই চরিত্রটি নেশায় রাজনীতি করে আর পেশায় যুবনেতা। অন্যদিকে অরুনাভ সর্বশেষ অভিনয় করেছেন জি বাংলার ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে।

ছোট পর্দা ছাড়াও অরুনাভ ওয়েব সিরিজের একজন পরিচিত মুখ। গত বছরেই ‘বিষহরি’ এবং ‘নিশির ডাক’ এই দুই ওয়েব সিরিজের অভিনয় করেছেন তিনি। এছাড়াও ফুলকি ধারাবাহিকও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।

অরুনাভ দে