
ছবিতে এই ছোট খুদে বর্তমানে জি-বাংলার এক জনপ্রিয় সিরিয়ালের নায়িকা। যিনি নিজের মিষ্টি অভিনয় দিয়ে দর্শকের মন জিতছেন প্রতিনিয়ত। নিজের অভিনয়ের মাধ্যমেই দর্শকের ঘরে ঘরে পৌঁছে গেছেন। একসময় পার্শ্বচরিত্র অভিনয় করলেও এই প্রথম নায়িকা হিসাবে দর্শকের মন জিতে নিয়েছে এই কন্যা। চিনতে পারছেন কে তিনি?
আচমকাই সোশ্যাল মিডিয়ায় দিদি নাম্বার ওয়ানের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিহারি এই খুদে প্রতিযোগী রচনা ব্যানার্জীর সামনে দাঁড়িয়ে নিজের স্বপ্নের কথা ভাগ করে নেয়। সেই সময় ছোট মেয়েটি জানিয়েছিলেন একজন বড় অভিনেত্রী হতে চান। তখন শুধুমাত্র একজন খুদে প্রতিযোগী হিসাবে মায়ের হাত ধরেই জি-বাংলার পর্দায় পা রেখেছিল আজ সেই চ্যানেলের বড় মুখ।
আশাকরি, এবার চিনতে পেরেছেন। হ্যাঁ, এই বাচ্চা মেয়েটি হল অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি। যিনি এই মুহূর্তে জি-বাংলার ‘কুসুম’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করছেন। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, ছোট থেকে অভিনয়ে আশার শখ ছিল তনিষ্কার আর আজ সত্যিই সেই স্বপ্ন পূরণ হয়েছে তার।

