‘দিদি নাম্বার ১’-এর পর এবার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের? পাল্টে যাবে সঞ্চালিকা? পরিবর্তে দেখা যেতে পারে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীকে?

লাখ টাকার লক্ষ্মীলাভ

সম্প্রতি জি-বাংলার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে বাদ পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তার পরিবর্তে সঞ্চালিকার আসনে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। চ্যানেলের এরকম সিদ্ধান্ত বেশ অবাক হয়েছে দর্শকেরা। এমনকি চ্যানেলের এরকম কাজে সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্বয়ং রচনা বন্দ্যোপাধ্যায়। সেই বিতর্ক কাটতে না কাটতেই ফের আরও এক জনপ্রিয় নন-ফিকেশন শো ঘিরে উঠে আসছে নতুন গুঞ্জন।

সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। যার সঞ্চালনার দায়িত্ব রয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। খুব অল্প সময়ের মধ্যেই তার হাত ধরে এই শো বাঙালির ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেছে। বেশ ভালোই সাফল্য মিলেছিলেন অভিনেত্রীর হাত ধরে কিন্তু আচমকাই টেলি পাড়ার জোর গুঞ্জন, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নাকি ছেড়ে দিচ্ছেন সুদীপ্তা? যদিও এই খবরের সততা আমরা যাচাই করিনি। তবে জোর গুঞ্জন উঠে এসেছে এই শো ঘিরে।

লাখ টাকার লক্ষ্মীলাভ

একদিকে যেমন সুদীপ্তার ছেড়ে দেওয়া খবরের গুঞ্জন । অন্যদিকে শোনা যাচ্ছে, সুদীপ্তার পরিবর্তে চ্যানেল এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব দিতে পারেন অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। তবে এই বিষয়ে দুই অভিনেত্রী কেউই কিছু এখনো জানাননি। এবার দেখার বিষয় ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ ঘিরে সৃষ্টি হওয়া এই গুঞ্জন কতটা সত্য?