
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা দে। যাকে সর্বশেষ স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকের হাত ধরে পর্দায় অভিষেক ঘটে। কথা ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর ওয়েব সিরিজে পা রেখেছেন অভিনেত্রী।
তবে এবার বড় সুখবর মিলছে সুস্মিতাকে ঘিরে। সূত্রের খবর, এই প্রথমবার ব্লুজের নায়িকা হতে চলেছেন সুস্মিতা। হ্যাঁ, স্নেহাশীষ চক্রবর্তী প্রযোজনা সংস্থার অধীনে তৈরি হওয়া ধারাবাহিকের দেখা যাবে তাকে।
টেলি পাড়ার অন্দরের খবরের খবর অনুযায়ী, ইতিমধ্যে লুক টেস্ট হয়ে গিয়েছে। এমনকি নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং করে ফেলেছেন সুস্মিতা। তবে সুস্মিতার বিপরীতে এবার কোনও চেনা নায়ক নয়, একেবারেই নতুন মুখ থাকতে চলেছে।
সুস্মিতার নায়কের নাম সৌম্য। টেলি পাড়ায় একেবারেই নতুন মুখ। ধারাবাহিকের গল্প হতে পারে মহিলা কেন্দ্রিক। মৌসুমী সাহা, মৈত্রেয়ী মিত্র সহ আরও অনেক তারকাদের দেখা মিলবে এই মেগায়।
