দুর্গামূর্তির সামনে বসে থাকা একরত্তি শিশুটি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকা, কে বলুন তো?

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একরত্তি একটি শিশুর ছবি। এই শিশুটি নাকি বর্তমানে বাংলা সিরিয়ালের প্রথম সারির নায়িকা। শুধু সিরিয়াল নয়, সিনেমা-ওয়েব সিরিজেও কাজ করেছেন। খুব ছোট বয়স থেকে অভিনয় করছে। চেনেন তাঁকে?

ছবিতে দেখা যাচ্ছে দুর্গামূর্তির সামনে এক মহিলার কোলে বসে রয়েছে একটি ছোট মেয়ে। কোঁকড়া চুল। পরনে লাল ফ্রক। শৈশবের ছবি দেখে টেলি পাড়ার এই নায়িকাকে চেনা দায়।

আসলে ছবিটি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। যাকে শেষবারের মতো ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। বহু বছর আগে কোনও এক পুজোর সময় দিতিপ্রিয়া তার শৈশবের ছবি নিজের সামাজিক একাউন্টে পোস্ট করেছিলেন।

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

বর্তমানে দর্শকের খুব প্রিয় হয়ে উঠেছে অপর্ণা চরিত্রটি। তাই কোনও এক ফ্যান পেজ থেকে এই ছবিতে পোস্ট করা হয়। তবে অনেকেই দিতিপ্রিয়ার শৈশবের ছবি দেখে চিনে উঠতে পারেনি।