মায়ের কোলের কাছে বসে থাকা ছোট্ট ছেলেটি এখন সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা! চিনতে পারছেন এই খুদেকে?

পরমব্রত চট্টোপাধ্যায়

মায়ের কোলের কাছে বসে থাকা ছোট্ট ছেলেটি বাংলা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন। এখন কিন্তু আর ছোট্টটি নেই তিনি। তবে কেবল টলিউড না বি-টাউনেও তিনি বেশ কিছু কাজ করেছেন। সদ্যই তিনি বাবা হয়েছে। বলতে পারবেন ইনি কে? এখন তিনি টলিপাড়ার নায়ক তথা পরিচালক। তবে কেবল টলিউড না বি-টাউনেও তিনি বেশ কিছু কাজ করেছেন। সম্প্রতি মাতৃ দিবস উপলক্ষে মায়রে সঙ্গে কাটানো তাঁর বেশ কিছু মুহূর্তের ছবি ভাগ করে নেন অভিনেতা। খুব অল্প বয়সে মাকে হারিয়েছিলেন তিনি।

মায়ের স্মৃতি আঁকড়ে অভিনেতা লেখেন, ‘তোমার সঙ্গে গল্প করা হয়নি আজ কতগুলো বছর, অথচ প্রতিটা ওঠাপড়ায় আমি বুঝতে পারি করি তুমি আছো আমার পাশে। বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি— কিন্তু তুমি তো আমায় দেখছো মা- সামনে না এলেও আমি তা ঠিকই বুঝতে পারি। ভালো থেকো মা, এভাবেই আমায় নিজের সঙ্গে জড়িয়ে আর জুড়ে রেখো… এভাবেই৷’

এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে। ইনি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রত চট্টোপাধ্যায়

Previous articleগার্লফ্রেন্ড এর জন্যে উক্তি । ক্যাপশন । মেসেজ । Quotes For Girlfriend
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।