নিরাপত্তার গাফিলতিতে ফের শুটিং সেটে ভয়ঙ্কর দুর্ঘটনা! বড়সড় বিপত্তির মুখে টলিউডের জনপ্রিয় অভিনেতা

রাহুল দেব

শুটিং সেটে ফের নিরাপত্তার অভাব। এখনও যেখানে সুরক্ষার অভাবে রাহুলের অকালপ্রয়ান কেউ ভুলতে পারেনি সেখানে আরও এক বড় দুর্ঘটনা ঘটে গেল। চরম বিপদের মুখে টলিউডের দাপুটে অভিনেতা। পর্দায় খলনায়কের ভূমিকায় হোক বা কোনো দাপুটে চরিত্রে, বরাবরই অভিনেতা ঝুঁকি নিতে পছন্দ করেন। এবার সেই ঝুঁকি নিতে গিয়েই এবার বড়সড় ক্ষতি হয়ে গেল অভিনেতার। ঠিক কী ঘটেছিল তার সাথে?

ঠিক এক বছর আগেই দাদা মুকুল দেবকে হারিয়েছেন। সেই শোক ভুলে কাজে ফিরেছেন অভিনেতা রাহুল দেব। জানা গিয়েছে, গত মাসের শেষ দিকে গোয়ায় একটি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শ্যুটিং করছিলেন রাহুল। সেখানে একটি বিশেষ অ্যাকশন দৃশ্য ছিল যেখানে তাঁকে বেশ উঁচু থেকে নিচে লাফ দিতে হত। সাধারণত এই ধরণের ঝুঁকিপূর্ণ দৃশ্যে অনেক অভিনেতা স্টান্টম্যানের সাহায্য নেন। কিন্তু ফিটনেস সচেতন রাহুল নিজেই দৃশ্যটি করার সিদ্ধান্ত নেন। কথা ছিল, ওপর থেকে লাফ দেওয়ার পর নিচে রাখা নরম কুশনের ওপর তিনি ল্যান্ড করবেন।

পরিকল্পনা মতোই সব এগোচ্ছিল। রাহুল ওপর থেকে লাফও দেন। কিন্তু দুর্ভাগ্যবশত ল্যান্ড করার ঠিক আগের মুহূর্তে পায়ের নিচের কুশনটি সামান্য সরে যায়। ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়েন অভিনেতা। সেই সময় তাঁর বাম পায়ের গোড়ালি মারাত্মকভাবে ঘুরে যায়। শ্যুটিং সেটে উপস্থিত কর্মীরা দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন। তবে অভিনেতা হিসেবে দায়বদ্ধতার পরিচয় দিয়ে সেই অসহ্য যন্ত্রণা সহ্য করেও ওই অবস্থাতেই শ্যুটিংয়ের বাকি কাজটুকু শেষ করেন তিনি।

চোট কতটা গুরুতর তা প্রথমে বুঝতে পারেননি রাহুল। শ্যুটিং শেষ করে চিকিৎসকের পরামর্শ মত এক্স-রে করার পর জানা যায়, তাঁর বাম পায়ের গোড়ালি বা অ্যাঙ্কেলে ‘হেয়ারলাইন ফ্র্যাকচার’ বা সূক্ষ্ম চিড় ধরেছে। চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাঁর পায়ে প্লাস্টার করে দিয়েছেন এবং আগামী তিন সপ্তাহ তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

জিতের সহ-অভিনেতা হিসেবে ‘চ্যাম্পিয়ন’ বা ‘অগ্নিপথ’-এর মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক আজও মনে রেখেছে। দেবের বিপরীতেও তাঁকে একাধিক বার খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে। এই দুর্ঘটনার খবরে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন টলিপাড়ার সহকর্মীরা ও তার অনুরাগীরা।