
বড়সড় দুর্ঘটনার মুখে ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ রায়। এই মুহূর্তে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি অভিনেতা। খবরটি সামনে আসতেই চিন্তায় কপালে ভাঁজ পরেছে অনুরাগীদের। ঠিক হয়েছে অভিনেতার? কেমন করেই বা হল এই অঘটন?
পর্দার হাসিখুশি অভিনেতা বাস্তব জীবনে আজ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। সম্প্রতই সোশ্যাল মিডিয়া অর্কপ্রভর একটি ছবি সামনে আসতেই হইচই নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে, অর্কপ্রভ হাসপাতালের শয্যায় শুয়ে আছেন এবং তার বাঁ পা ভারি প্লাস্টারে মোড়ানো ও লোহার মেটাল স্ট্যান্ডের সাহায্যে উঁচুতে ঝোলানো।
আজকাল ডট ইনকে অভিনেতার বান্ধবী শ্রীতমা দে জানান, বাড়িতেই পা পিছলে পড়ে যান অর্কপ্রভ। ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় পায়ের হাড় ভেঙেছে। চিকিৎসকদের পরামর্শ মতো বসানো হয়েছে প্লেট। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ আছেন। খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়াও পেয়ে যাবেন অভিনেতা।
পায়ে এই ভয়ঙ্কর চোট নিয়ে কীভাবে শুটিংয়ে ফিরবেন তিনি? এখন ক’দিন কি বাড়িতেই বিশ্রাম নেবেন? চিকিৎসকরা মনে করছেন যে এটি বেশ বড় ধরণের কোনো হাড় ভাঙার ঘটনা, যা কাটিয়ে উঠতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হবে। হাসপাতালের বেডে শুয়ে থাকলেও অর্কপ্রভকে ছবিতে হাসিমুখেই দেখা গিয়েছে। তার এই লড়াকু মানসিকতাই তার মনে কিছুটা সাহস জোগাচ্ছে। শরীরের যন্ত্রণা লুকিয়ে অভিনেতার মুখের হাসি বলে দিচ্ছে চিকিৎসা ও বিশ্রামেই খুব শীঘ্রই সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরবেন অর্কপ্রভ।

