শুটিংয়ে পৌঁছেও লাভ হল না, ফিরে গেলেন নায়ক-নায়িকা! এই মুহূর্তে বড় আপডেট, কি সিদ্ধান্ত নেওয়া হল অবশেষে

কনে দেখার আলো

জি-বাংলার ‘কনে দেখার আলো’ ধারাবাহিকের ভবিষ্যৎ এখনো বিশ বাঁও জলে। অন্দরের খবর শোনা যায়, জি-বাংলা নাকি নিজের প্রোডাকশনে আনবেন এই মেগাকে। এখনো পর্যন্ত বড় আপডেট সেরকম কোনও সিদ্ধান্ত এখনো পর্যন্ত চূড়ান্ত নেওয়া হয়নি। শোনা যায়, গত সোমবার এক দফার বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকে কোনও আলোর দিশা পাওয়া যেতে পারে।

এদিকে শোনা যাচ্ছে, সোমবার শুটিং সেটে গিয়েছিলেন ধারাবাহিকের নায়ক-নায়িকা। তবে কোনও লাভ হয়নি ফিরে আসতে হয় তাদের। আনন্দ বাজার ডট কমকে ‘কনে দেখার আলো’ ধারাবাহিকের এগ্‌জ়িকিউটিভ প্রযোজক জানিয়েছিলেন, ‘কলটাইম’ দেওয়া হলেও সে ভাবে কেউই আসেননি।

‘ভারতলক্ষ্মী পিকচার্স’-এর প্রথম ফ্লোরেই শুটিং হয়  এই মেগার। পরিবেশ একেবারেই থমথমে।  ১২ এপ্রিলের সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, “আমরা চাই, ধারাবাহিক যেন বন্ধ না হয়। ‘কনে দেখা আলো’র প্রযোজনার দায়িত্বে ‘অর্গানিক স্টুডিয়ো’।‌ কিন্তু, এই ধারাবাহিকের পরিচালনায় নাম আছে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই আমাদের আপত্তি। এমনকি এই ধারাবাহিকের চিত্রনাট্যও লেখেন লীনা। আমরা চ্যানেলের সঙ্গে কথা বলেছি, যদি অন্য কোনও প্রযোজনা সংস্থা কিংবা অন্য লেখক-লেখিকা এই ধারাবাহিকের দায়িত্ব নিতে চান, আমাদের জানালে সেইমতো কাজ শুরু হবে। যদি আগামিকাল জানান, তা হলে কাল থেকেই শুরু হবে‌ শুটিং।”

আনন্দবাজার ডট কম-এর তরফে খোঁজ নেওয়া হলে, স্টুডিয়োপাড়ার এক ব্যক্তি জানিয়েছেন, শনিবার থেকে আর ‘কলটাইম’ দেওয়া হচ্ছে না। শোনা যাচ্ছে, শুটিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ফেরত পাঠানো হয়েছে। ইতিমধ্যে এখনো অবধি ব্যাঙ্কিং এপিসোড সম্প্রচায় হচ্ছে। সময় কমিয়ে দেওয়া হয়েছে। তবে চ্যানেল খুব তাড়াতাড়ি সিদ্ধান্তে আসবে এমনটাই জানা যাচ্ছে।