‘ফোন করলে কেউ ফোন ধরেন না…কাজের কথা ফাইনাল হওয়া সত্ত্বেও…’, ‘ম্যাজিক মোমেন্টস’কে নিয়ে বিস্ফোরক শঙ্কর চক্রবর্তীর! একজন অভিজ্ঞ শিল্পীর সাথে এহেন আচরণ মেনে নেওয়া যায়?

শঙ্কর চক্রবর্তী

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই লীনা গাঙ্গুলির ম্যাজিক মোমেন্টস সংস্থাকে ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। লেখিকার সঙ্গে প্রোজেক্টগুলির ভবিষ্যৎ অন্ধকার। তার প্রযোজনা সংস্থার ধারাবাহিক বন্ধ করে দেওয়া হয়েছে।

রাহুলের মৃত্যুর রহস্যের বিতর্কের মাঝেই একের পর এক শিল্পীরা তাদের কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। ম্যাজিক মোমেন্টসের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। এই প্রযোজনার সাথে কাজ করার সময় অন্য কাজের সুযোগ পেয়েছেন তিনি কিন্তু এই প্রোজেক্টে যুক্ত থাকায় তিনি সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলেন। তাকে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ের বেশি বাইরে কাজ করা যাবে না। তাই ভালো ভালো কাজ হাতছাড়া হয়।

অভিনেতা আরও জানিয়েছেন, আরও একটি ধারাবাহিকে তার এই সংস্থার সাথে কাজের কথা ছিল কিন্তু প্রোমোতে দেখেন তার চরিত্রে অন্য কেউ অভিনয় করছেন কিন্তু আগে থেকে তাকে কিছুই জানানো হয়নি। সংস্থার এই আচরণে অবাক হয়েছিলেন, আঘাতও পান। অভিনেতার মতে, একবার অন্তত জানানো উচিত ছিল তার জায়গায় অন্য কাউকে তারা নিচ্ছেন।

অভিনেতা আরও জানান, তিনি ফোন করলে কেউ ফোন ধরেন না বা ধরার প্রয়োজন মনে করে। এই পরিস্থিতে তিনি দিশেহারা। হাতে কাজ নেই, এদিকে সংস্থার তরফ থেকে কোনও উত্তর নেই। অভিনেতার এই অভিযোগের পর প্রশ্ন উঠেছে একজন অভিজ্ঞ শিল্পীর সাথে ম্যাজিক মোমেন্টের এহেন আচরণ মেনে নেওয়া যায়?

সুত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/shankar-chakraborty-accuses-leena-gangopadhyay-for-unprofessional-approach-64430?