
অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy) সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচিত মুখ। রোজনামচা ব্লগিংয়ের হাত ধরেই মিলেছে জনপ্রিয়তা। ব্লগার ছাড়াও তিনি একজন অভিনেত্রী এবং সু-প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তবে কনটেন্ট ক্রিয়েটর হিসাবে প্রায়ই টাইমলাইনে উঠে আসেন।
কিছুদিন আগে তার চতুর্থবার বিয়ে নিয়ে হৈ চৈ পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সাথ ডিভোর্সের পর, তার নিজস্ব কোম্পানির পার্টনারকে বিয়ে করেন সুস্মিতা। বিয়ে নিয়ে প্রচুর কটাক্ষের মুখ পড়তে হয়েছে তাকে। সেই সময় অনেকে বলেছিলেন সুস্মিতা গর্ভবতী আর তাই হয়তো তড়িঘড়ি বিয়ে।
সত্যিই কি অন্তঃসত্ত্বা সুস্মিতা? একাধিক বার এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। আর গোটা বিষয়টা নিয়ে এক নামী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, ‘এখন তিনি এই নিয়ে টু-শব্দ করতে নরাজ’। এরই মধ্যে সুস্মিতার পরিবারের এলো নতুন সদস্য। বিয়ের পরেই নতুন সুখবর দিলেন অভিনেত্রী।
একটি ভিডিও পোস্ট করে সুস্মিতা তার নিজের সন্তানের সাথে পরিচয় করিয়ে দিলেন নেটিজেনদের। কি ভাবছেন সুস্মিতা মা হয়েছে? না, না ব্যাপারটা ঠিক তেমনটা নয়। আসলে সুস্মিতার এই সন্তান মানব সন্তান নয়, চারপেয়ে পোষ্য কুকুর ‘হ্যাপি’। ভিডিওতে চারপেয়ে সন্তানকেই নিজের সন্তান বলে পরিচয় করিয়ে দেন। বর্তমানে বিতর্ককে তুড়ি মেরে নিজের সংসার নিয়ে সুখে আসছেন অভিনেত্রী।
