দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে থাকা ছোট্ট ছেলেটি এখন টলিউডের জনপ্রিয় অভিনেতা! বলুন তো কে এই অভিনেতা?

 আবির চট্টোপাধ্যায়

অনেকের ক্ষেত্রেই ছোটবেলার ছবি দেখে বোঝার উপায় থাকে না যে সেই মানুষটি আদতে কে? ঠিক যেমন উপরে থাকা ছবিটি। ১২-১৩ বছরের ছেলে, যার চোখে মুখে রয়েছে দুষ্টুমি। কিন্তু এই ছোট ছেলেটি যে আদতে কে সেটা একনজরে দেখে বোঝার উপায় নেই। এই ছোট্ট ছেলেটি আজ হাজার হাজার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। বলা ভালো, এই ছেলেটি বর্তমান প্রজন্মের মেয়েদের অন্যতম ক্রাশ। চিনতে পারলেন টলিউড অভিনেতাকে?

অ্যাকশন থেকে শুরু করে রোমান্টিক ছবি সবেতেই তুখোড় এই অভিনেতা। কখনও বাঁচান মন্ত্রীকে, কখনও আবার চলে যান গুপ্তধনের সন্ধানে। এমনকি সঞ্চালকের ভুমিকায় গানের মঞ্চও মাতিয়ে রাখেন এই অভিনেতা। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে এখানে।

আসলে ছোট্ট ছেলেটি আর কেউ নয় প্রত্যেকের প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। যদিও এক লহমায় ছবিটি দেখে বোঝার উপায় নেই একেবারেই, যে এই ছোট্ট ছেলেটি আজ প্রত্যেকের ঘরের ছেলে হয়ে উঠেছে।

 আবির চট্টোপাধ্যায়