‘ইমন আমার সবচেয়ে বড় শত্রু… ভদ্রতার মুখোশ পড়ে…’, ইমনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ লগ্নজিতা চক্রবর্তীর

লগ্নজিতা চক্রবর্তী

বাংলা সঙ্গীত জগতের দুই জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী এবং লগ্নজিতা চক্রবর্তী। ইমন যেমন তার অসাধারণ কণ্ঠের জন্য যেমন জাতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছেন, তেমনই লগ্নজিতা তার গায়কী ও স্পষ্টভাষী স্বভাবের জন্য শ্রোতাদের হৃদয়ে এক আলাদা জায়গা তৈরি করেছেন। সমসাময়িক এই দুই প্রথম সারির গায়িকার গান বাঙালিকে মুগ্ধ করলেও আচমকাই তাদের ব্যাক্তিগত মতামত নিয়ে হইচই গানের জগতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারেখোলামেলা মেজাজে মুখোমুখি বসেছিলেন ইমন ও লগ্নজিতা। সেখানেই আচমকা ইমনকে সামনে রেখেই লগ্নজিতা মন্তব্য করেন তিনি ইমন চক্রবর্তীকে নিজের পেশাগত প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন। লগ্নজিতার মুখে এমন মন্তব্য শুনে চুপ করে থাকেননি ইমন। লগ্নজিতার উদ্দেশ্যে মন্তব্য করেন, ক্যামেরার বাইরে লগ্নজিতা নাকি তাঁকে অন্য কথা বলেছিলেন। ইমনের দাবি অনুযায়ী, বাইরে লগ্নজিতা তাঁকে স্পষ্ট জানিয়েছিল যে ও ইমনকে আসলে নিজের ‘শত্রু’ মনে করে।

লগ্নজিতা বলেন যে, তিনি আসলে সাক্ষাৎকারের মঞ্চে ‘শত্রু’র মতো একটি কড়া শব্দ ব্যবহার করতে চাননি, বরং একটু ভদ্র ও মার্জিত উপায়ে নিজের মনের ভাব প্রকাশ করতে চেয়েছিলেন। লগ্নজিতা জানান, তিনি সত্যিই ইমনকে নিজের যোগ্য প্রতিদ্বন্দ্বী ভাবেন এবং এই বিষয়ে তাঁর মনে কোনো দ্বিধা নেই।

দুই জনপ্রিয় গায়িকার মধ্যে এমন সরাসরি মন কষাকষি দেখে কিছুটা অবাক হয়েছেন দর্শক। তবে বিষয়টি একেবারেই মজার ছলে করেছিলেন তারা। বাস্তব জীবনে ইমন এবং লগ্নজিতা একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভালো বন্ধু। তাদের এই মিষ্টি খুনসুটি যে শুধুই দুই বন্ধুর নিখাদ ভালোবাসার বহিঃপ্রকাশ, তা বুঝতে বাকি রইল না অনুরাগীদের।

সূত্রঃ https: // binodon xp. com/

Previous article70 টি জীবন উপভোগ নিয়ে উক্তি । Enjoying Life Quotes
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।