
সাত সকালেই মিলল খারাপ খবর। কাছের মানুষকে হারানোর যন্ত্রণা যেন মেনে নিতে পারছেন না গায়িকা ইমন চক্রবর্তী। কাজের বাইরে ইমন খুবই সাধারণ একজন মেয়ে যে নিজের বাবা এবং স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করতে ভালোবাসেন। কিন্তু আচমকাই গায়িকার জীবনে বড় অঘটন। কাছের মানুষকে হারালেন গায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ইমন নিজেই সেই দুঃসংবাদ সকলের সাথে ভাগ করে নেন।
কাছের মানুষের এভাবে চলে যাওয়াতে স্বাভাবিক ভাবেই ভেঙে পরেছেন গায়িকা। এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানান অনুরাগী ও পরিচিতরা। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ইমন লেখেন, “রতন দা, আমার সঙ্গীত জীবনে তোমার যা সাহায্য পেয়েছি তা ভুলবোনা দাদা। ওপারে সঙ্গীতেই থেকো।”
ইমনের পোস্ট দেখে বোঝাই যাচ্ছে গানের জগতে খুব কাছের একজন দাদাকে হারিয়েছেন গায়িকা। যার নাম রতন চক্রবর্তী। পেশায় তিনি একজন তবলা বাদক। বড় বড় শিল্পীদের গানের সুরে তাল মেলান রতনবাবু। সঙ্গীত জগতে যথেষ্ট পরিচিতি রয়েছে তার। ইমনের সঙ্গীত জীবনে তার যে যথেষ্ট অবদান আছে তা গায়িয়াক্র পোস্টেই বেশ স্পষ্ট।

