
ফের বড় দুঃসংবাদ বিনোদন দুনিয়ায়। ২৬ মে, মঙ্গলবার সাতসকালেই খবর আসে ধারাবাহিক ও ছবির জগতের পরিচিত মুখ তথা জনপ্রিয় অভিনেতা আর নেই। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রীতিমত অবাক হচ্ছেন ইন্ডাস্ট্রির অনেকেই । অভিনেতার এভাবে আচমকা চলে যাওয়াটা কেউ যেন বিশ্বাসই করে উঠতে পারছেন না। টেলিভিশনের পর্দায় তিনি এতটাই খ্যাতি
সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেত্রী শুভাঙ্গী লাতকর শোকপ্রকাশ করে লেখেন, “আজ আমরা একটা সরল হৃদয়কে হারালাম, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। রমাকান্ত দায়ামা আমার কাছে শুধু একজন প্রিয় বন্ধুই ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যাঁকে আমি মন থেকে ভীষণ শ্রদ্ধা ও সমীহ করতাম। এই মানুষটি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েও জানতেন কীভাবে উদযাপনে মেতে উঠতে হয়। তিনি একাধারে যেমন সাবলীল নাচ করতেন, তেমনই চমৎকার গাইতেন। একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি আমার একজন দায়িত্বশীল পরামর্শদাতাও ছিলেন, যাঁর প্রতিটি কথার গভীর অর্থ থাকত।”
শুভাঙ্গী আরও লেখেন, ‘আমরা সবাই জানতাম যে তিনি গত কয়েক মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, কিন্তু মনের কোণে কোথাও একটা আশা থেকেই যায়… আমাদের একসঙ্গে কত পরিকল্পনা বাকি থেকে গেল। কত বছর পর আমার তীব্র ইচ্ছে ছিল ওঁর সঙ্গে আবার কাজ করার। আমরা একসঙ্গে একটা চমৎকার হিন্দি নাটক করব বলে ঠিক করেছিলাম। আমি যখন ওঁনাকে অনুরোধ করি, উনি হেসে বলেছিলেন, ‘আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে দাও।’ সেই স্বপ্নটাও এখন অধরাই রয়ে গেল।
প্রয়াত প্রবীণ বলিউড অভিনেতা রমাকান্ত দায়ামা।মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। ২০০৭ সালে, তিনি হিন্দি ছবি ‘চক দে! ইন্ডিয়া’-তে একজন IHF কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১০ সালে, তিনি ‘সেন্টার ফ্রুট’-এর একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন।
প্রবীণ অভিনেতার আকস্মিক চলে যাওয়া বিনোদন জগতে এক বড় শূন্যতার সৃষ্টি করল। তাঁর অনুরাগীরা এবং সহকর্মীরা সকলেই এই অপূরণীয় ক্ষতিতে শোকস্তব্ধ। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কীভাবে মারা গেলেন তিনি। এখনও পর্যন্ত তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

