নামী কোম্পানির চাকরি ছেড়ে অভিনয় জগতে পা! জানেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের শিক্ষাগত যোগ্যতা? জানলে অবাক হবেন

স্বীকৃতি মজুমদার

বাংলা টেলিভিশনের জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। খেলাঘর, মেয়েবেলা, আলোর কোলে’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে অভিনয়ের পাশাপাশি পড়াশুনোয় দারুণ মেধাবী ছাত্রী ছিলেন স্বীকৃতি। অনেকেই হয়ত জানেন না অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা। যা জানলে অবাক হবেন অনুরাগীরা। এক সাক্ষাৎকারে নিজের পড়াশুনো এবং অভিনয়ে আসা নিয়ে মুখ খুলতে দেখা যায় স্বীকৃতিকে।

অভিনেত্রী জানিয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। কলেজে চতুর্থ বর্ষে পড়া চলাকালীন তিনি একটি নামী কোম্পানিতে চাকরিও পেয়ে গিয়েছিলেন। তবে এর মাঝেই সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন। আর এরপর তার কাছে অভিনয়ের সুযোগ আসে। যা তিনি ভাবতে পারেননি। তবে তার নাচ, মডেলিংয়ের প্রতিও বরাবর আগ্রহ ছিল তার।

প্রথম  স্টার জলসার তরফ ‘খেলাঘর’ সিরিয়ালের নায়িকা হিসাবে প্রস্তাব যায় অভিনেত্রীর কাছে। প্রথম সিরিয়ালে সুযোগ আসায় নিজের কেরিয়ারে সিদ্ধান্ত বদলান স্বীকৃতি। সেই মুহূর্তে তিনি ভাবেন তার যা ডিগ্রি আছে সেটা সারাজীবন তার কাছেই থাকবে, সেই মুহূর্তে অভিনয়ের এত বড় সুযোগ হাতছাড়া করতে চাননি। তাই মোটা মাইনের চাকরি ছেড়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন স্বীকৃতি। আর তারপরই শুরু হয় অভিনয় জার্নি।