
‘বিগ বস’ বাংলায় উইকেন্ড পর্ব ইতিমধ্যে সেরে ফেলেছেন মেকার্সরা। সূত্রের খবর অনুযায়ী, এই সপ্তাহে সবচেয়ে কম ভোট পেয়েছেন প্রতিযোগী নন্দিনী দত্ত। বিগ বস হাউস থেকে বেরিয়ে যেতে চলেছেন তিনি। তবে এখানেই রয়েছে বড় টুইস্ট।
চ্যানেল এখনি নন্দিনীকে বার করতে আগ্রহী নন। কারণ বাড়ির কিছু সদস্যদের সাথে যেমন জিতু কমল প্রাক্তন স্ত্রীকে টেনে এনে বিবাদ হোক বা সৃজলা গুহ’র সাথে তার বিবাদ থেকে রাজবীরে সাথে মাখোমাখো প্রেম, সব এখন লাইমলাইটে। সবদিক বিচার করে এখনি তাকে ঘর থেকে বিতারিত করতে রাজী নয় মেকার্স। তাহলে?
বড় টুইস্ট এখানেই। সূত্রের খবর বলছে নন্দিনীকে আবার বিগ বস হাউসে ফেরানো হবে। গোপন চাল বিগবসের। অন্য উপায়ে তাকে ঘরে ফিরিয়ে আনা হবে। আন্দাজ করা যাচ্ছে, নন্দিনীকে সিক্রেট রুমে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন মেকার্সরা। হিন্দিতেও শোয়ের মাঝপথে কেউ একজন সিক্রেট রুমে যান। হয়তো চ্যানেল নন্দিনীকে কম ভোটে আউট না করার জন্য সেই কৌশল প্রয়োগ করতে চলেছে। সবটাই এখন ক্রমশ্য প্রকাশ্য।
