
সকাল হতেই ফের দুঃসংবাদ ইন্ডাস্ট্রিতে। অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ৩৫ বছর বয়সে অভিনেত্রীর চলে যাওয়াটা যে মেনে নিতে পারছেন না ইন্ডাস্ট্রির কেউই। এক ভয়ানক জটিল রোগে আক্রান্ত ছিলেন অভিনেত্রী। অবশেষে অভিনেত্রীর মৃত্যুর কারন সামনে আসতেই তোলপাড় নেটপাড়ায়।
বেশ কয়েক বছর ধরে লোকচক্ষুর আড়ালে ছিলেন অভিনেত্রী। শুধু তাই নয়, পরিবারের সঙ্গে তার কোনও সম্পর্ক ছিল না। সমস্ত যোগাযোগ ছিন্ন করেছিলেন। এমনকি অভিনয় থেকেও দূরে সরে এসেছিলেন তিনি। গত ১৬ জুন প্রয়াত হন অভিনেত্রী। যদিও সেই সময়ে তার মৃত্যুর কারণ স্পষ্ট জানানো হয়নি। অবশেষে জানা গেল এইডস ও ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন হলিউড অভিনেত্রী ডেভি চেজ।
অভিনেত্রীর ম্যানেজার, জন রায়ান জুনিয়র, এর আগে জানিয়েছিলেন যে অভিনেত্রী মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছিলেন, যা পরে সেপসিসে পরিণত হয় এবং চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। এ ছাড়াও, তাঁর এই অবস্থার একটি বড় কারণ হিসেবে দীর্ঘদিন ধরে মদ্যপানের কথাও উল্লেখ করা হয়েছে।
খুব অল্প বয়সেই অভিনয় জগতে ছাপ ফেলেছিলেন ডেভি। ‘দ্য রিং’ ছবিতে ভয়ঙ্কর ‘সামারা মর্গ্যান’ হিসেবে এবং ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ তাঁর ভূমিকা আজও সকলের হৃদয়জুড়ে। ২০১৬ সালের পরে ডেভি পুরোপুরি প্রচারের আলো থেকে দূরে সরে যান।

