আর আসবে না বাংলা ধারাবাহিকের টিআরপি! এবার সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত টেলিভিশন দুনিয়ার

 টিআরপি

বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে প্রতি সপ্তাহের বড় আকর্ষন ছিল টিআরপি তালিকা। প্রতি সপ্তাহে কোন ধারাবাহিক প্রথম স্থান পেল, কোন মেগা কত নম্বর পেয়ে এগিয়ে গেল, কার জনপ্রিয়তা কমল, তা জানার অপেক্ষায় থাকতেন দর্শক থেকে শুরু করে সিরিয়ালের তারকারা। কিন্তু হঠাৎ করেই সেই পরিচিত ছবি বদলে গেল। এতদিন যে তালিকা ঘিরে এত প্রতিযোগিতা চলত, সেই চর্চা আচমকাই থেমে গেল।

নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও আর আসবে না বাংলা সিরিয়ালের টিআরপি। খবর ছড়াতেই অনেকের মনে প্রশ্ন উঠছে, তবে কি সত্যি বন্ধ হয়ে গেল টিআরপি? ধারাবাহিকের জনপ্রিয়তা মাপার সেই বহু বছরের নিয়ম কি এবার বন্ধ হতে চলেছে? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আসলে পুরো বিষয়টা একটু অন্যরকম।

টিআরপি তালিকা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়নি। নতুন টেলিভিশন রেটিং নীতির আওতায় প্রয়োজনীয় লাইসেন্স নবীকরণ এবং নিয়ম মেনে চলার প্রক্রিয়া সম্পুর্ন না হওয়া পর্যন্ত বার্ক সাময়িকভাবে সব ধরনের টেলিভিশন রেটিং প্রকাশ স্থগিত রেখেছে। এই প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে আবারও টিআরপি প্রকাশ শুরু হবে। অর্থাৎ বাংলা সিরিয়ালের টিআরপি চিরতরে বন্ধ হয়ে যায়নি। আপাতত কিছু দিনের জন্য বিরতি আছে।