
বড়ই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সঞ্চালিকা-অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। একটার পর একটা বিপদ কাটতে না কাটতেই আবারও বড় অঘটন। কিছুদিন আগেই স্বামী অগ্নিদেবের অসুস্থতায় বেশ চিন্তায় পরে গিয়েছিলেন অভিনেত্রী। এবার গুরুতর চোট পেল সুদীপা একরত্তি ছেলে আদিদেব। কি করে ঘটল এই দুর্ঘটনা?
জানা যায়, স্কুলে আচমকা পড়ে গিয়ে কপালে, হাঁটুতে চোট পেয়েছে ছোট্ট আদিদেব। এই মুহুর্তে ছেলেকে নিয়েই ব্যস্ত সুদীপা। সম্প্রতি উপালি মুখার্জির ফেসবুক পোস্ট থেকেই ছোট্ট আদিদেবের চোট পাওয়ার বিষয়টি জানা যায়।
উপালি তার পোস্টে লেখেন, ‘স্কুলে পড়ে গিয়ে চোট পেল অগ্নিদেব-সুদীপা একরত্তি ছেলে আদিদেব। আজ সুদীপার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি বসার কথা ছিল। Whatsapp-এ ভয়েস বার্তায় তিনি জানান, আচমকা পড়ে গিয়ে কপালে, হাঁটুতে চোট পেয়েছে তাঁর ছেলে। ছেলের খবর জেনে তিনি বিভ্রান্ত। আপাতত তিনি ছেলের কাছে যাবেন। তাঁকে সামলাবেন।’
নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতে ভালবাসেন সুদীপা। সঞ্চালিকা, অভিনেত্রী, ছবির কাহিনিকার, নিজের শাড়ির ব্যবসা হয়ে নতুন youtube চ্যানেল– এভাবেই নিজেকে সাজিয়ে নিয়েছেন। পাশাপাশি দক্ষ হাতে সংসারও সামলান তিনি। স্বাভাবিক ভাবেই ছেলের দুর্ঘটনায় তাই তিনি সাময়িক ভাবে বিপর্যস্ত।
