মাত্র ৫ মাসেই বিয়ে ভাঙল রণজয়-শ্যামৌপ্তির? ‘রণজয়ের সাথে আমার সম্পর্কটা…’, অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্যামৌপ্তি

রণজয়-শ্যামৌপ্তি

চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভ্যালেন্টাইন্স ডে-র দিন ধুমধাম করে বিয়ে করেছিলেন রণজয় বিষ্ণু আর শ্যামৌপ্তি মুদলি। বিয়ের মাত্র ৫ মাসের মাথাতেই টলিপাড়ায় তাঁদের বিয়ে ভাঙার খবর। আপাতত এই বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে মুখ বন্ধ রেখেছেন রণজয়- শ্যামৌপ্তি দু’জনেই। রণজয় আর শ্য়ামৌপ্তির আইনি বিয়ে আগেই হয়ে গিয়েছিল।

কিন্তু গত এক মাস ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জনে অবাক টলিপাড়া। বাংলা ছবির দুনিয়ার সঙ্গে যুক্ত মানুষদের আর পাঁচজন সাধারণ মানুষের মতোই অনেক সময়ে বিয়ে ভেঙেছে। তবে পাঁচ মাসে বিচ্ছেদর মতো পরিস্থিতি তৈরি হয়েছে, সেই ঘটনা শুনে অনেকে বেশ অবাক।

ঠিক কী কারণে তাঁরা ডিভোর্সের পথে হাঁটছেন তা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, সাংসারিক জীবনের মনোনালিন্যই রয়েছে এর পিছনে। আবার টলিপাড়ায় কানাঘুষো সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের কথাও।

শ্যামৌপ্তির আগে একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান রণজয়। সোহিনী সরকারের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার পরই রণজয়ের নামে তাঁর বেশিরভাগ প্রাক্তন মিলে তুলেছিলেন ভুরিভুরি অভিযোগ, যার মধ্যে ছিল প্রেমিকাদের পয়সায় ‘ফূর্তি’ করা থেকে শুরু করে নানা কিছু।

তবে শ্যামৌপ্তির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন সামনে আসার পর এই ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি রণজয়ের থেকে। অন্যদিকে শ্যামৌপ্তি জানান, ‘এই ব্যাপারে কোনও মন্তব্য করব না।’ তবে ইদানীং টলিপাড়ার অনুষ্ঠানে দম্পতিকে একসঙ্গে সেভাবে পাওয়া যাচ্ছে না। তবে এই বিষয়ে দু’জনের মন্তব্য না করা অবধি, পুরোটাই জল্পনা হিসাবে ধরে নেওয়া যায়।